Advertisement
E-Paper

প্রথম পর্বের সেটে ছিলেন কপিল শর্মা, ‘গদর ২’ মুক্তির আগে সেই অভিজ্ঞতা শোনালেন তিনি

২২ বছর পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি। অগস্টে মুক্তি পাবে অমিশা পটেল এবং সানি দেওলের নতুন ছবি ‘গদর ২’। এই ছবির স্মৃতিচারণ করলেন কপিল শর্মা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ২০:১৪
Image of Kapil Sharma.

কপিল শর্মা। ছবি: সংগৃহীত।

২২ বছর পরে ফের একসঙ্গে অমিশা পটেল এবং সানি দেওল। ১১ অগস্ট মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ‘গদর ২’। ছবি মুক্তির আগে নায়ক নায়িকার এক মিনিটও ফুরসতও নেই। সম্প্রতি সানি এবং অমিশাকে দেখা গিয়েছে কমেডিয়ান কপিল শর্মার শো-তে। সেখানেই কপিলের সঙ্গে আড্ডায় মজলেন অভিনেত্রী। প্রকাশ্যে এসেছে এই বিশেষ পর্বের প্রোমো। সানি এবং অমিশাকে সাদর অভ্যর্থনা জানালেন। তাঁদের সঙ্গে মজা করতে করতেই ‘গদর’-এর স্মৃতিতে ভাসলেন কপিল। প্রকাশ্যে আনলেন অজানা তথ্য।

কপিল অমৃতসরে বড় হয়েছেন। সেই সূত্রেই ‘গদর’ ছবির সেটে পৌঁছেছিলেন এই কৌতুকাভিনেতা। অমরীশের দৃষ্টি আকর্ষণ করতে পিছন থেকে তাঁর কাঁধে হাত দিয়েছিলেন কপিল। হাসতে হাসতে কপিল বলেন, ‘‘উনি পিছন ঘুরে গম্ভীর কণ্ঠে বললেন, ‘আরে কে ভাই!’ আমি তো সঙ্গে সঙ্গে ওঁকে নমস্কার করি।’’ তবে এই ঘটনা শুনেই অমিশা কপিলের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘এটাই যদি আপনি আমার সঙ্গে করতেন, তা হলে কী হত?’’ উত্তরে কপিল হেসে বলেন, ‘‘সেই সাহস তখন আমার মধ্যে ছিল না।’’ কপিলের উত্তর শুনেই সকলে হেসে ওঠেন।

‘গদর ২’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর বহু পুরনো স্মৃতি ফিরে এসেছে দর্শকের। তারা সিংহ ও সাকিনার প্রেম দিয়ে শুরু হয়েছিল ছবির কাহিনি। স্ত্রীর জন্য পাকিস্তানে পাড়ি দেয় তারা। এ বার সেই গল্পই কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। সানি-অমিশা ছাড়াও অন্য এক অভিনেতা, যাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল এই ছবিতে, তিনি অমরীশ পুরী। এই ছবির দ্বিতীয় পর্বের গল্পে সাকিনা চরিত্রটির মৃত্যু হলেও সাকিনার ছেলে রয়ে গিয়েছে পাকিস্তানে। ছেলেকে ফিরিয়ে আনার জন্য বাবার লড়াইয়ের উপর ভিত্তি করে বোনা হয়েছে ছবির গল্প। এ বার দেখার, ‘গদর’-এর সাফল্যের সঙ্গে পাল্লা দিতে পারে কি না ছবির দ্বিতীয় পর্ব!

Kapil Sharma Gadar 2 Sunny Deol Ameesha Patel Bollywood Bollywood Film bollywood star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy