Advertisement
E-Paper

মাতৃদিবসে আবেগঘন করিনা, পোস্ট করলেন ২ সন্তানের ছবি

সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর জ্যেষ্ঠপুত্র বছর পাঁচেকের তৈমুর আলি খানের কোলে শুয়ে তাঁর সদ্যোজাত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৫:৪৫
করিনা কপূর খান।

করিনা কপূর খান।

মাতৃদিবসে আবেগঘন করিনা কপূর খান। সেই আবেগের উষ্ণতা ছড়িয়েছে নেটমাধ্যমেও।

রবিবার সকালে ইনস্টাগ্রামে ২ সন্তানের একটি ছবি পোস্ট করলেন করিনা। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর জ্যেষ্ঠপুত্র বছর পাঁচেকের তৈমুর আলি খানের কোলে শুয়ে করিনার সদ্যোজাত। হাসিমুখে, নিষ্পলক চোখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তৈমুর। অতিমারির এই কঠিন সময়ে অভিনেত্রীর জীবনে আশার সঞ্চার করছে তাঁর ২ সন্তান। তিনি লিখেছেন, ‘আশার উপরেই টিকে রয়েছে পৃথিবী। এই দু’জন আমাকে আশা দেয়… সুন্দর আগামীর জন্য। সুন্দর এবং সাহসী প্রত্যেক মাকে মাতৃদিবসের শুভেচ্ছা’।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার মা হয়েছিলেন করিনা। তবে তৈমুরের সময়কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রকে ক্যামেরার ঝলকানির আড়ালে রেখেছেন। এখনও পর্যন্ত তার নামও প্রকাশ্যে আনেননি তাঁরা। একাধিক বার পটৌডি পরিবারের নতুন অতিথির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেও, কায়দা করে তার মুখ লুকিয়ে রেখেছিলেন করিনা। তবে মাতৃদিবসে খানিক ব্যতিক্রম ঘটল। পুরোটা না হলেও, কিছুটা দেখা গেল ‘সইফিনা’-র কনিষ্ঠ পুত্রের মুখ।

তৈমুর এবং তার ভাইয়ের এই ছবি দেখে আপ্লুত নেটাগরিকরা। মাত্র ২ ঘণ্টার মধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ লক্ষ। মন্তব্য বিভাগে ভালবাসা জানিয়েছেন করিশ্মা কপূর, সোহা আলি খান এবং অনুষ্কা শর্মার মতো তারকারা।

Bollywood Actress Mothers Day Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy