Advertisement
E-Paper

কনিষ্ঠ পুত্রের সঙ্গে সময় কাটাচ্ছেন সইফ, ইনস্টাগ্রামে ছবি দিলেন করিনা

ছবিতে দেখা যাচ্ছে, সইফ আলি খান তাকিয়ে রয়েছেন নতুন অতিথির দিকে। বাবার পাশে বসে ভাইকে দেখতে ব্যস্ত ছোট্ট তৈমুরও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৩:৪৫
সইফ-করিনা।

সইফ-করিনা।

নতুন অতিথিকে নিয়ে ইনস্টাগ্রামে লুকোচুরি জারি রেখেছেন করিনা কপূর খান। শুক্রবার ফের সদ্যোজাতর ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তবে ‘সইফিনা’-র কনিষ্ঠ পুত্রের মুখ রয়ে গেল আড়ালেই।

ছবিতে দেখা যাচ্ছে, সইফ আলি খান তাকিয়ে রয়েছেন নতুন অতিথির দিকে। বাবার পাশে বসে ভাইকে দেখতে ব্যস্ত ছোট্ট তৈমুরও। দুই পটৌডির পরনেই নীলচে ধূসর রঙের টি শার্ট এবং সাদা রঙের প্যান্ট। তবে যার দিকে দু’জনেই এত মন দিয়ে তাকিয়ে, কায়দা করে তার মুখটাই ঢেকে দিয়েছেন করিনা। শিশুমুখের একটি ইমোজি বসিয়ে দিয়েছেন ছেলের মুখের জায়গায়। ফলে দেহের বাকি অংশ দেখা গেলেও থাকল না মুখ দর্শনের উপায়। বিবরণীতে করিনা লিখেছেন, ‘আমার সপ্তাহান্ত এ ভাবে কাটে। আপনাদের?’

কাজের ব্যস্ততা থেকে সময় বার করে সন্তানদের সঙ্গে অবসর যাপন করছেন সইফ। সেই মুহূর্তকেই লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন করিনা।

গত ২১ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা। তার পর থেকেই ক্যামেরার ঝলকানির আড়ালে রেখেছেন তাকে। এমনকি ছেলের নাম পর্যন্ত এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। তৈমুরের নাম বিতর্কের পর থেকেই কিছুটা সাবধানী তারকা দম্পতি। তবে দিন কয়েক আগে একটি পোস্ট করেছিলেন করিনার বাবা রণধীর কপূর। পাশাপাশি দুই ছবিতে ছিল দুই সদ্যোজাত। বাঁ দিকে স্পষ্ট ছিল তৈমুরের ছোটবেলার ছবি। তবে ডানদিকের শিশুটি ছিল অচেনা। নেটাগরিকদের দাবি, ‘সইফিনা’-র কনিষ্ঠ পুত্রই হল ডানদিকের শিশুটি। রণধীর কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি সরিয়ে ফেললেও, নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি।

Bollywood saif ali khan Taimur Ali khan Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy