Advertisement
E-Paper

Zahan Kapoor: বলিউডে আত্মপ্রকাশ করবেন করিনা কপূর খানের ভাই

হনসল মেহতা পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন জাহান। তার সঙ্গে থাকবেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২৩:০১
জাহান কপূর।

জাহান কপূর।

বলিউডে অব্যাহত কপূর পরিবারের রাজত্ব। এ বার শশী কপূরের নাতি এবং করিনা কপূর খানের তুতো ভাই জাহান কপূর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

হনসল মেহতা পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন জাহান। তাঁর সঙ্গে থাকবেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। পরিচালক ইনস্টাগ্রামে জাহান এবং আদিত্যর সঙ্গে কাজের কথা ঘোষণা করেছেন। দুই তরুণ অভিনেতার সাদা-কালো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘জাহান কপূর এবং আদিত্য কপূরের সঙ্গে আমার নতুন ছবিতে কাজ করে গর্ব অনুভব করছি।’ এই ছবির জন্য নতুন মুখ চেয়েছিলেন নির্মাতারা। খোঁজ চালানোর পর অভিনয় দক্ষতার ভিত্তিতে জাহান এবং আদিত্যকে বেছে নেওয়া হয়।

ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিংহ, টি সিরিজ এবং মহান ফিল্মস। গত মাস থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।

Bollywood Zahan Kapoor Aditya Rawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy