Advertisement
E-Paper

‘এক বার ছুঁয়ে দেখতে চাই!’ অনুরাগীর আবদারে অপ্রস্তুত করিনা, কী করলেন শেষমেশ?

তারকাদের একটি বার ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ভক্তরা। করিনা কপূরকে দেখেও নিজেকে সামলাতে পারলেন না এক অনুরাগী। ভিড় কাটিয়ে সামনে এসে অনুরোধ করে যেতেই থাকলেন হাত মেলানোর। কী করলেন করিনা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৬:০৭
Kareena Kapoor waves at fan who tells her ‘ek baar hath lagane do’, internet supports her decision

করিনা হাঁটতে হাঁটতে ঢুকে যান রেস্তরাঁর ভিতরে,যদিও যেতে যেতে পিছনে ফিরে তাকিয়েছিলেন এক বার। ছবি—ইনস্টাগ্রাম

পর্দার নায়ক-নায়িকাদের হাতের নাগালে পেলে নানা রকম ইচ্ছেপূরণ করতে চান অনুরাগীরা। কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চান, কেউ বা চান হাত মেলাতে। সম্প্রতি করিনা কপূর এবং সইফ আলি খান মুম্বই-এর এক রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে আসা মাত্র এক অনুরাগী করমর্দন করতে চান অভিনেত্রীর সঙ্গে। খারাপ ব্যবহার করেননি নবাব-পত্নী। বিনীত ভাবেই তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেন। হাত না মেলালেও মৃদু হেসে হাত নাড়িয়ে তাঁকে অভিনন্দন জানান করিনা।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাথায় টুপি, ধূসর টিশার্ট পরে গাড়ি থেকে নেমে আসেন সইফ, করিনার পরনে ছিল হলুদ টপ আর কালো প্যান্ট। গাড়ি থেকে নামতেই এক অনুরাগী এগিয়ে এসে অনুরোধ করেন, “এক বার আপনাকে ছুঁয়ে দেখতে চাই, হাত মেলান দয়া করে!” নিরাপত্তারক্ষী অবশ্য তাঁকে সরিয়ে দেন। করিনাও হাঁটতে হাঁটতে ঢুকে যান রেস্তরাঁর ভিতরে। যদিও যেতে যেতে পিছনে ফিরে তাকিয়েছিলেন তিনি। সামনে ছিলেন সইফ।

ভিডিয়ো ছড়িয়ে পড়তেই করিনার আচরণের পক্ষে-বিপক্ষে এসেছে নানা মত। তবে, তাঁর আচরণকে সমর্থন করেছেন অধিকাংশ অনুরাগী।

একজন লিখেছেন, “এটা শুধু তারকাদের ব্যাপার নয়, যে কোনও মানুষই এমনটা করবে। আজকাল লোকজনের উপরে ভরসা নেই।”

করিনাকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। পরের ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী। ছবির পরিচালক রাজেশ কৃষ্ণন। ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, তব্বু প্রমুখ। সুজয় ঘোষের আগামী ছবিতেও কাজ করবেন করিনা, থাকবেন হনসল মেহতার নাম ঠিক না হওয়া পরবর্তী ছবিতেও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy