Advertisement
E-Paper

ক্যামেরায় তাঁর মুখ আসতেই আপত্তি! আলোকচিত্রীদের সঙ্গে কী আচরণ করে সমালোচিত করিশ্মা?

কিছু তারকা রয়েছেন যাঁরা ‘পাপারাজ্জি’ বা ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান। সেই তালিকার শীর্ষে রয়েছেন জয়া বচ্চন। এ বার কি তাতে নাম লেখালেন করিশ্মা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২০:২৭
Karisma Kapoor Give Instruction to Paps For not Clicking Pictures

করিশ্মার কেন আপত্তি? ছবি: সংগৃহীত।

এমনিতে করিশ্মা কপূর সদা হাসিখুশি মেজাজেই থাকেন। অন্য অনেক তারকার মতো আলোকচিত্রী দেখে রাগ দেখান, তেমনটাও শোনা যায় না। কিন্তু সম্প্রতি আলোকচিত্রীদের দেখামাত্রই কড়া হুঁশিয়ারি দিলেন করিশ্মা।

মুম্বইয়ে প্রায়ই অভিযোগ ওঠে, ছবিশিকারিদের নিয়ন্ত্রণহীন দাপটে তারকাদের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠছে। অনেক সময়ে ছবিশিকারিদের আচরণেও তা বোঝা যায়। কোনও অনুষ্ঠানস্থল বা বিমানবন্দর হোক, কিংবা রেস্তরাঁ— সর্বত্র তারকা দেখলেই তাঁদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন ছবিশিকারিরা, অভিযোগ এমনই। যদিও কিছু তারকার সঙ্গে অবশ্য ছবিশিকারিদের সম্পর্ক অত্যন্ত মধুর। তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই ফোটোগ্রাফারদের সামনে হাসিমুখেই পোজ় দেন। অনেকে পোজ় না দিলেও ছবি তুললে কিছু মনে করেন না। অন্তত রেগে যান না।

উল্টো দিকে, কিছু তারকা রয়েছেন যাঁরা ‘পাপারাজ্জি’ বা ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান। সেই তালিকার শীর্ষে রয়েছেন জয়া বচ্চন। এ বার সেই তালিকায় নাম লেখালেন করিশ্মাও! এই মুহূর্তে করিশ্মাকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি শোয়ে। সেখানে তিনি সহ বিচারক জাভেদ জাফরি, গীতা কপূরদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু একা ছবি তোলার সময় ক্যামেরা বার বার তাঁর মুখের দিকে জ়ুম করা হচ্ছে দেখেই আপত্তি জানান করিশ্মা। এমনকি, ক্যামেরাম্যানকে হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। তাঁর এমন আচরণে নেটপাড়ার একাংশ যেমন সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে কেউ কেউ আরও সমালোচনা করে বলেছেন, ‘‘করিশ্মা হয়তো বলিরেখা ঢাকতে চাইছেন।’’

যদিও করিশ্মা একা নন, ইদানীং একাধিক অভিনেত্রী ছবিশিকারিদের বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছেন। তাঁরা এখন আর শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। তাঁরা তারকাদের শরীরের কোনও বিশেষ কিছু অংশ ফোকাস করে সেই অংশটুকু প্রকাশ্যে আনছেন, যেটা তারকাদের অস্বস্তির কারণ।

karishma kapoor Paparazzi Misbehave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy