Advertisement
E-Paper

করিশ্মার প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে ঝামেলা, সঞ্জয়ের মা পাল্টা হুঁশিয়ারি দিয়ে কী বললেন ছেলের তৃতীয় স্ত্রীকে?

সঞ্জয়ের মৃত্যুর পর করিশ্মার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন শ্বশুরবাড়ি। এ দিকে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়াকে নিয়ে মুখ খুললে সঞ্জয়ের মা রানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:০১
Karisma kapoor mother in law in Scared of sunjay kapoor present wife priya sachdev

সঞ্জয়ের তৃতীয় স্ত্রীর প্রসঙ্গে কী বললেন রানি কপূর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বছর জুন মাসে লন্ডনে গল্‌‌ফ খেলার মাঠে মৌমাছি গিলে ফেলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কপূরের। তার পরই সঞ্জয়ের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে শুরু হয় ঝামেলা। এক দিকে, সঞ্জয়ের মা রানি কপূরের একগুচ্ছ অভিযোগ রয়েছে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবকে নিয়ে। অন্য দিকে, করিশ্মা কপূরের সন্তানদের সঙ্গেও আইনি ঝামেলায় জড়ান প্রিয়া। করিশ্মা সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী। সঞ্জয়ের বিচ্ছেদের নেপথ্যে করিশ্মা একসময় তাঁর প্রাক্তন শাশুড়িকেও দায়ী করেছেন। যদিও সঞ্জয়ের মৃত্যুর পর করিশ্মার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন শ্বশুরবাড়ি। পাশাপাশি, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়াকে নিয়ে এ বার মুখ খুললেন সঞ্জয়ের মা রানি।

সঞ্জয়ের মা জানান, তিনি ভয়ে আছেন। তাঁর কথায়, “আমি এখন ভয় পাচ্ছি। ও আমার সঙ্গে কী করবে আমি জানি না। সম্পত্তি পাওয়ার জন্য ও কী করতে পারে, তা-ও আমি বুঝতে পারছি না। শুধু এটুকু বলতে পারি, এই ব্যবসা আমার স্বামীর হাতে তৈরি।” রানি আশঙ্কা করছেন, যে বিশাল সম্পত্তি সঞ্জয়ের বাবা তিলে তিলে তৈরি করে গিয়েছেন এবং তাঁর ছেলে রক্ষা করছিলেন, সেটা আত্মসাৎ করতে চাইছেন প্রিয়া। সঞ্জয়ের মা এ-ও বলেন, ‘‘সঞ্জয় থাকাকালীন ওর সাহস হয়নি এ সব করার। কারণ, আমার ছেলের সামনে ওর কিছু বলার ক্ষমতা ছিল না। আমার ছেলে কোনওদিনও আমাকে ফেলে ঘুরতে পর্যন্ত যায়নি। আমার স্বামীর এত বছরের কষ্ট অন্য কেউ নিয়ে নেবে হতে পারে না।’’

চলতি বছরের জানুয়ারিতে রানি কপূর দিল্লি উচ্চ আদালতে অভিযোগ করেন, একটি প্রতারণামূলক ‘ফ্যামিলি ট্রাস্ট’ তৈরি করে তাঁকে তাঁরই সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। রানি আরও দাবি করেন, ২০২৫ সালের জুন মাসে ছেলের মৃত্যুর পরেই তিনি এই প্রতারণার কথা জানতে পারেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে সংস্থার তথ্য থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি, তাঁর ইমেল অ্যাকাউন্টও হ্যাক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি আরও জানান, প্রিয়ার জ্বালায় নাকি দিল্লির বাড়ি ছেড়ে মুম্বইয়ে থাকছেন। দিল্লির বাড়িটি ইতিমধ্যেই নাকি প্রিয়া দখল করে রেখেছেন।

Advertisement

এ দিকে, করিশ্মা যে সঞ্জয়ের যোগ্য স্ত্রী ছিলেন সে কথাও জানান রানি কপূর। একই সঙ্গে তিনি বলেন, ‘‘করিশ্মা ও ওঁর দুই সন্তানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।’’

karishma kapoor Priya Sachdev Sunjay Kapur Rani Kapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy