Advertisement
E-Paper

Porn Case: পর্ন-কাণ্ড: শিল্পার পরিবর্তে নতুন বিচারক, রাজের গ্রেফতারের পর রিয়্যালিটি শোয়ে রদবদল

মঙ্গলবার  শিল্পা শ্যুটিং ফ্লোরে যাননি। কারও সঙ্গে এ বিষয়ে কথাও বলেননি। ফলে আগামী পর্বগুলিতে শিল্পাকে দেখা যাবে কিনা, সংশয় ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১১:৪৭
শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা

শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা

নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর বিচারক বদলে গেল। শিল্পা শেট্টির জায়গায় এলেন করিশ্মা কপূর। মঙ্গলবার শিল্পা শ্যুটিং ফ্লোরে যাননি। কারও সঙ্গে এ বিষয়ে কথাও বলেননি। ফলে আগামী পর্বগুলিতে শিল্পাকে দেখা যাবে কিনা? তা নিয়ে সংশয় ছিল। করিশ্মা কপূরের বিচারক হয়ে আসার খবর সে সংশয় দূর করে।

এর আগেও মে মাসে কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন শিল্পা। সেই সময় বাকি দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং গীতা কপূরের সঙ্গে বিচারকের আসনে বসেছিলেন মালাইকা অরোরা। সোমবার রাতে পর্ন-কাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করার পরেই নিজেকে সবার থেকে সরিয়ে নিয়েছেন তিনি।

রিয়্যালিটি শো-এর সেট থেকে বলিউড সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘‘আগামী পর্বের শ্যুট করার কথা ছিল ফিল্ম সিটিতে। কিন্তু শিল্পা আসেননি। বিশেষ পর্বের অতিথি বিচারক হিসাবে এসেছেন করিশ্মা কপূর। শিল্পার জায়গায় তাঁকে নিয়েই শো-এর শ্যুট হচ্ছে।’’ যদিও শিল্পার অনুপস্থিতির প্রকৃত কারণ শো-এর কেউই জানেন না। সকলেই ধরে নিয়েছেন, অভিনেত্রীর স্বামীর আচমকা গ্রেফতারি এর নেপথ্য কারণ।

Reality show shilpa shetty karishma kapoor Raj Kundra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy