Advertisement
E-Paper

Raj-Shilpa: পর্ন-কাণ্ডে পুলিশি হেফাজতে স্বামী রাজ কুন্দ্রা, কোথায় চলে গেলেন শিল্পা শেট্টি?

মঙ্গলবার ‘সুপার ড্যান্সার ৪’-এর শ্যুটে যাননি বিচারক শিল্পা। তা ছাড়া জানা গিয়েছে, রাজের আচমকা গ্রেফতারিতে নাকি হতবাক তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৫:১২
রাজ-শিল্পা

রাজ-শিল্পা

সোমবার রাতে পর্ন ছবি কাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী রাজ কুন্দ্রা। মঙ্গলবার সিএমএম আদালতে পেশ করার হয়েছে অভিযুক্তকে।

স্বামীর এমন দুর্দিনে অভিনেত্রী শিল্পা শেট্টি কোথায়? বলিউড সংবাদমাধ্যম জানাচ্ছে, তিনি বোন শমিতা শেট্টি এবং মায়ের সঙ্গে জুহুর বাংলোয় রয়েছেন।

এই মুহূর্তে শিল্পা নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর অন্যতম বিচারক। খবর, রাজের আচমকা গ্রেফতারিতে হতবাক তিনিও। মঙ্গলবার তিনি শ্যুটে আসেননি। সবার থেকে, সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। এ দিকে পর্ন-কাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের এক দিন পরই গ্রেফতার হলেন তাঁর সহযোগী রায়ান থর্প। থর্পকে পর্ন ছবির প্রযোজনা ও ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

তারকা দম্পতি শিল্পা-রাজ

তারকা দম্পতি শিল্পা-রাজ

প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পরেই গত এক বছর ধরে মাদক কাণ্ডে টালমাটাল বলিউড। মায়ানগরীর বহু রথী-মহারথীকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে। সেই রেশ কাটার আগেই ফের জোর ধাক্কা টিনসেল টাউনে।

রাজের গ্রেফতারির খবর স্তব্ধ করে দিয়েছে হিন্দি ছবির দুনিয়াকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু অবৈধ সরঞ্জামের সন্ধান পাওয়া গিয়েছে। রাজ ছাড়া আর কারা জড়িত এই অপরাধে? আপাতত সেই উত্তরই তদন্তকারী অফিসারদের প্রধান লক্ষ্য।

shilpa shetty Raj Kundra Pornography
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy