Advertisement
E-Paper

জুলাইয়ে দু’বছর পূর্ণ হবে তাঁদের সংসার জীবনের, এ বার দুই থেকে তিন হবেন সোহিনী-শোভন?

২০২৪ সালের জুলাই মাসে বিয়ে সারেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, এ বার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:৪৩
শোভন-সোহিনীর সংসারে নতুন অতিথি আসছে?

শোভন-সোহিনীর সংসারে নতুন অতিথি আসছে? ছবি: সংগৃহীত।

আর এক মাস গেলেই পূর্ণ হবে তাঁদের সংসার জীবনের দু’বছর। ২০২৪ সালের ভরা বর্ষায় বিয়ে সেরেছিলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৬-এর বর্ষার আগেই শোনা যাচ্ছে, তাঁরা নাকি দুই থেকে তিন হচ্ছেন। যুগলের জীবনে নাকি আসছে নতুন অতিথি। রাজ্যে টালমাটাল পরিস্থিতির মাঝে আনন্দের দমকা হাওয়া।

তবে এখনও সোহিনী, শোভন এই বিষয়ে সিলমোহর দেননি। বরং আনন্দবাজার ডট কম-এর তরফে শোভনকে শুভেচ্ছা জানাতে যোগাযোগ করা হলে, মেলেনি কোনও সদুত্তর। সূত্র বলছে, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। চলতি বছরেই নাকি মা-বাবা হবেন তাঁরা। কিন্তু, এখনই তাঁরা এই বিষয়ে কোনও কিছুই প্রকাশ্যে আনতে চান না। এই নিয়ে আর পাঁচজনের মতোই তাঁরাও খুব সাবধানী। তাই আপাতত সোহিনী, শোভনের থেকে সুখবর শোনার অপেক্ষায় সবাই।

সম্প্রতি, সোহিনীকে ‘ফেরা’ ছবিতে দেখেছে দর্শক। তবে ইদানীং, ক্যামেরা থেকে কিছুটা দূরেই থাকেন নায়িকা। তার ফলে আলোচনা আরও জোরালো হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে বিয়ে সারেন যুগলে। সেখানেও যে খুব বেশি আড়ম্বর ছিল, তা নয়। বরং, বন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে গানে গানে সাত পাকে বাঁধা পড়েন যুগলে। আপাতত সুখবরের অপেক্ষায় অনুরাগীরা।

Sohini Sarkar Shovan Ganguly Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy