Advertisement
E-Paper

অস্ত্রোপচার করে করে সুন্দর মুখ বিশ্রী করে ফেলেছেন ক্যাটরিনা, বিরক্ত নায়িকার অনুরাগীরা

মুখে একাধিক সার্জারি। পছন্দ নয় দর্শকের। নতুন ছবির প্রচারে ক্যাটরিনাকে দেখে ক্ষুন্ন তাঁর ভক্তরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২০:০০
ক্যাটরিনার নতুন অবতারে মোটে পছন্দ নয় তাঁর ভক্তদের।

ক্যাটরিনার নতুন অবতারে মোটে পছন্দ নয় তাঁর ভক্তদের। ফাইল-চিত্র।

মুখে ডাবল চিন, নাকটা একটু বসা, ঠোঁটটা বড্ড পাতলা—না! নায়িকাদের এই সব হলে কি চলে? ক্যামেরার সামনে নিজেদের নিঁখুত দেখাতে অফুরান চেষ্টা তাঁদের। এই চেষ্টার জেরেই নায়িকাদের ছুটতে হয় নাক, চোখ, মুখ সুন্দর করার চিকিৎসকদের কাছে। কখনও তা নায়িকাদের জন্য আশীর্বাদ হয়। কখনও আবার এই কেরামতিই অভিশাপ হয়ে দাঁড়ায়। এই যেমন এ বারে ছবির প্রচার করতে এসে কটাক্ষের মুখে পড়তে হল ক্যাটরিনা কইফকে।

কী ঘটেছিল? এই মুহূর্তে ক্যাটরিনা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর প্রচারে। তাই জন্য ‘বিগ বস’ হাউসে এসেছিলেন ছবির প্রচার করতে। সেখানে নায়িকাকে দেখে দর্শক আর চুপ থাকতে পারলেন না। প্রচুর অনুরাগীর নানা রকমের মন্তব্য। একজন লিখেছেন, “এত বার অস্ত্রোপচার করিয়েছেন আর কেমন দেখতে লাগবে তাঁকে।” কেউ লিখেছেন, “নায়িকারা কেন এমন অস্ত্রোপচার করান।” অনেকের আবার বক্তব্য, “এইসব করিয়ে ক্যাটরিনা নিজের সুন্দর মুখটা নষ্ট করে ফেলেছেন।”

এই প্রথম বার নয়। আগেও এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে। শুধু ক্যাটরিনা নয়, এমন অস্ত্রোপচারের ফলে কটাক্ষের শিকার হতে হয়েছিল অনুষ্কা শর্মাকে। ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে এসে নিজের লুকের জন্য রীতিমতো হাসির পাত্রী হয়েছিলেন নায়িকা। যদিও সেই সবই এখন অতীত। তবে ক্যাটরিনাকে যে নতুন লুকে দর্শকের মোটে মনে ধরেনি, এই ধরনের মন্তব্য তারই প্রমাণ।

Katrina Kaif bollywood star Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy