Advertisement
E-Paper

প্রীতি জিন্টার ফোটোগ্রাফার ক্যাটরিনা কইফ! কেন?

জিমে দেখা হয়ে গিয়েছিল দুই অভিনেত্রীর। তখনই সেই মুহূর্তকে লেন্সবন্দি করেন ক্যাটরিনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ২০:১৩
প্রীতি জিন্টা এবং ক্যাটরিনা কইফ।

প্রীতি জিন্টা এবং ক্যাটরিনা কইফ।

প্রীতি জিন্টার ফোটোগ্রাফার ক্যাটরিনা কইফ!

নিষ্ঠার সঙ্গে ইন্ডাস্ট্রির সিনিয়রের ছবি তুলছেন ক্যাট। তা হলে কি এ বার অভিনয় ছেড়ে ছবি তোলাকেই নিজের পেশা বানালেন তিনি?

না না। তেমন কিছুই ঘটেনি। ক্যামেরার পিছনে নয়, সামনেই দেখা যাবে ক্যাটরিনাকে। প্রীতির জন্য শখের ফোটোগ্রাফার হয়েছিলেন ক্যাটরিনা। জিমে দেখা হয়ে গিয়েছিল দুই অভিনেত্রীর। তখনই সেই মুহূর্তকে লেন্সবন্দি করেন ক্যাটরিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন প্রীতি। দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে রয়েছেন তিনি। পরনে কালো রঙের জ্যাকেট এবং ট্র্যাক প্যান্টস। প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা শরীরচর্চা করতে সাহায্য করছেন অভিনেত্রীকে। সেই সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন প্রীতি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন ক্যাটরিনা কইফের সঙ্গে জিমে দেখা হয়ে যায় এবং সে ফোটোগ্রাফার হয়ে ওঠে’।

এই ছবি প্রীতি পোস্ট করতেই সেখানে মন্তব্য রাখেন ক্যাটরিনা। ছবিটি দেখে প্রীতি এবং ক্যাটরিনার অনুরাগীরাও আপ্লুত। কেউ কেউ আবার ক্যাটরিনার ছবি তোলার দক্ষতারও প্রশংসা করেছেন।

বড় পর্দা থেকে বেশ কিছুটা সময় দূরে রয়েছেন প্রীতি। তবে শরীরচর্চায় ভাটা পড়েনি একটুও। সামনেই আইপিএল। দল কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে নিজেকেও কি প্রস্তুত রাখছেন অভিনেত্রী? অন্য দিকে, ক্যাটরিনাকে ফের দেখা যেতে চলেছে বড় পর্দায়। আগামী ৩০ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’।

Bollywood Actress preity zinta katrina kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy