Advertisement
E-Paper

Kaushik-Churni: বিয়ের ছবিতেই বিয়ের জন্মদিন, চুর্ণীর সঙ্গে দাম্পত্যের আরও এক বছর পার কৌশিকের

রবিবার বিবাহবার্ষিকী উপলক্ষে এক টুকরো অতীত ছুঁয়ে দেখলেন পরিচালক। পুরনো স্মৃতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৬:৫০
দু’দশকের বেশি একে অপরের সঙ্গে বাঁধা রয়েছেন দু’জনে।

দু’দশকের বেশি একে অপরের সঙ্গে বাঁধা রয়েছেন দু’জনে।

নিজের কথা নিজের কাছে রাখতেই ভালবাসেন। কাজ বাদে ব্যক্তি জীবনের কোনও তথ্য সকলের সঙ্গে ভাগ নেওয়ার পক্ষপাতী নন কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু রবিবার বিবাহবার্ষিকী উপলক্ষে এক টুকরো অতীত ছুঁয়ে দেখলেন পরিচালক। পুরনো স্মৃতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

বিয়ের জন্মদিনে বিয়ের একটি ছবি দিয়েছেন কৌশিক। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে বর বেশে দেখা যাচ্ছে তাঁকে। পাশে নববধূ চূর্ণী গঙ্গোপাধ্যায়। মাথায় মুকুট, গলায় মালা, কপালে লাল টিপ— এক নজরে অভিনেত্রীকে চিনে নিতে বেগ পেতে হয়।

ছবি দিয়ে কৌশিক লিখেছেন, ‘পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেরাই নিজেদের মতো করে আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। এত ভালবাসা আপনারা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই।’

ভালবেসে বিয়ে করেন কৌশিক-চূর্ণী। দু’দশকের বেশি একে অপরের সঙ্গে বাঁধা রয়েছেন দু’জনে। পেশাগত জীবনেও বহু কাজ করেছেন একসঙ্গে। ঘরে-বাইরে সর্বত্রই তাঁরা জুটি।

Kaushik Ganguly Churni Ganguly Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy