Advertisement
E-Paper

রণলিয়ার বাড়ির কাছাকাছিই তৈরি হচ্ছে তাঁদেরও বাড়ি, শীঘ্রই ছাদনাতলায় রাহুল আর আথিয়া

খবর ছিল, চলতি বছর শীতকালে বিয়ে করতে চলেছেন রাহুল আর আথিয়া। কিন্তু অভিনেত্রীর মুখে অন্য কথা শোনা মাত্র জল্পনায় ছেদ পড়ল। বিয়ের সানাই বাজতে সেই পরের বছর!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৪
ছাদনাতলায় রাহুল-আথিয়া?

ছাদনাতলায় রাহুল-আথিয়া?

কিছু দিন আগে গুঞ্জন রটেছিল, আগামী তিন মাসের মধ্যে গাঁটছড়া বাঁধবেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেট্টি। কানে যেতেই সে নিয়ে আগেভাগে বিবৃতি দিলেন আথিয়া। জানালেন, একেবারেই না। এত তাড়াতাড়ি কোনও পরিকল্পনা নেই। রসিক সুরে বললেন, “বিয়ে আমাদের নয়, তবে তিন মাসের মধ্যে বিয়ের নিমন্ত্রণ পাব অনেক, সে বিষয়ে নিশ্চিত। ”

চলতি বছর শীতকালে বিয়ে করতে চলেছেন রাহুল আর আথিয়া বলেই শোনা গিয়েছিল। কিন্তু অভিনেত্রীর মুখে শোনা মাত্র জল্পনায় ছেদ পড়ল।

তবে পারিবারিক পরিকল্পনার খুব বেশি বদল না ঘটলেও বিয়েটা হচ্ছে। জানা গিয়েছে, ২০২৩ সালের গোড়ার দিকে চার হাত এক হতে চলেছে। তারিখ এবং স্থান অবশ্য স্থির হয়নি।

বিয়ের পর দম্পতি মুম্বইয়ের পালি হিল নামক অভিজাত এলাকার সান্ধু প্যালেস আবাসনে উঠবেন, এমনই পরিকল্পনা রয়েছে। সেই ভবনের নির্মাণ এখনও শেষ হয়নি। রণবীর কপূর আর আলিয়া ভট্ট যে ‘বাস্তু’ ভবনে থাকেন তার দুটো বাড়ি পরেই সান্ধু।

ও দিকে, তিন বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন আথিয়া এবং রাহুল। অহন শেট্টির প্রথম ছবি ‘তড়প’-এর প্রিমিয়ারে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন যুগল। বর্তমানে আথিয়া রাহুলের সঙ্গে উড়ে যান আন্তর্জাতিক ক্রিকেট সফরে। অস্ত্রোপচারের জন্য যখন জার্মানি যেতে হয়েছিল রাহুলকে, তখনও সঙ্গে গিয়েছিলেন আথিয়া। এখন দু’জনেই যে যাঁর কাজে ব্যস্ত।

শোনা যাচ্ছে, আথিয়া একটি ছবি এবং একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। এ সবের মধ্যেই কখন যে বেজে উঠবে বিয়ের সানাই, সেই অপেক্ষায় ভক্তরা।

KL Rahul Athiya Shetty Relationship crickters Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy