Advertisement
E-Paper

কালজয়ী রিমেকে অনুরাগ-কৃতী

পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর বিখ্যাত ছবি ‘কিল বিল’-এর হিন্দি রিমেকের স্বত্ব অনেক দিন আগেই কিনে রেখেছিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০৮:১৭

ছবি: সংগৃহীত

পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর বিখ্যাত ছবি ‘কিল বিল’-এর হিন্দি রিমেকের স্বত্ব অনেক দিন আগেই কিনে রেখেছিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। লকডাউনে তিনি এবং পরিচালক অনুরাগ কাশ্যপ মিলে সেই ছবির চিত্রনাট্য এগিয়ে ফেলেছেন অনেকটাই। শোনা যাচ্ছে, বিখ্যাত এই হলিউড ক্লাসিকের হিন্দি ভার্শনে উমা থারম্যানের চরিত্রটি করতে দেখা যাবে কৃতী শ্যাননকে। প্রজেক্টটি চূড়ান্ত হলে এটিই হবে কৃতীর কেরিয়ারের প্রথম অ্যাকশন ফিল্ম। এর জন্য কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়েও যেতে হবে কৃতীকে।

অনুরাগ এবং নিখিল নাকি টারান্টিনো ও তাঁর মূল ছবিটিকে ট্রিবিউট দিয়েই হিন্দি চিত্রনাট্যটি সাজিয়েছেন। টারান্টিনো-ভক্ত বলে পরিচিত অনুরাগ গত দেড়-দু’বছর ধরে এই চিত্রনাট্য নিয়ে বিশদে কাজ করেছেন। এই প্রজেক্টে কৃতী ছাড়া আরও দুই বড় অভিনেত্রীর নাম সংযোজিত হবে কাস্টে। কৃতী আপাতত ‘আদিপুরুষ’-এর কাজ নিয়ে ব্যস্ত, যে ছবিতে তিনি সীতার ভূমিকায়। তা ছাড়া নিখিল দ্বিবেদীও ‘নাগিন’-এর অ্যাডাপ্টেশনে নতুন ছবি তৈরির পরিকল্পনা করছেন, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা শ্রদ্ধা কপূরের। এই প্রজেক্টগুলি শেষ হলে তবেই শুরু হবে ‘কিল বিল’-এর হিন্দি রিমেকের কাজটি, সম্ভবত আগামী বছরের প্রথম দিকে।

Anurag Kashyap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy