Advertisement
E-Paper

‘উনি তো নিজেই জোকার’! তন্যা-কুনিকার ঝগড়ার মধ্যেই কাকে কটাক্ষে বিঁধলেন জান কুমার শানু?

“যিনি নিজেই রসিকতার কারণ, তাঁকে অত গুরুত্ব দেওয়ার দরকারই নেই”, কুনিকাকেই কি বিঁধলেন কুমার শানুর ছেলে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১
জান কুমার শানু কি কুনিকা সদানন্দকে বিঁধলেন?

জান কুমার শানু কি কুনিকা সদানন্দকে বিঁধলেন? ছবি: ফেসবুক।

কুনিকা সদানন্দকে ‘জোকার’ বললেন জান কুমার শানু! যদিও সরাসরি কারও নাম নেননি তিনি। তন্যা মিত্তল-কুণিকা সদানন্দের ঝগড়ার মধ্যেই হঠাৎ সরব তিনি। তন্যাকে উদ্দেশ করে তাঁর বক্তব্য, “যিনি নিজেই রসিকতা কারণ, তাঁকে অত গুরুত্ব দেওয়ার দরকারই নেই।”

কুনিকা-তন্যার বিবাদ এখন বলিউডের আলোচনার বিষয়। কুনিকার ছেলে অয়ন লালের সঙ্গে চেহারায় কুমার শানুর মিল খুঁজে পেয়েছেন কিছু নেটাগরিক। সে কথা প্রকাশ্যে আসতেই কুনিকার তোপ, এই নেটাগরিকেরা সম্ভবত তন্যার অনুরাগী। তাঁর এই বক্তব্য শুনে ক্ষিপ্ত তন্যা। ব্যস, বিবাদ শুরু। এরই মধ্যে জান কুমার শানুর বক্তব্য যেন নতুন ইন্ধন।

তিনি তন্যাকে আশ্বস্ত করে জানান, নিজের ছেলে অয়নের পায়ের তলার মাটি শক্ত করতেই এই চাল চেলেছেন কুনিকা। এই নিয়ে মাথা না ঘামানোই ভাল। কুনিকার উদ্দেশে এ-ও তোপ দাগেন, “আজীবন এ ভাবেই তিনি পুরুষদের সিঁড়ি বানিয়ে উপরে ওঠার চেষ্টা করেছেন। আমার বাবা তাঁদের মধ্যে অন্যতম। বরাবর বিবাহিত পুরুষের প্রতিই নজর ছিল তাঁর।”

কুমার শানুর সঙ্গে প্রেম ছিল তাঁর। এ কথা এতাধিক সাক্ষাৎকার এবং ‘বিগ বস ১৯’- জানিয়েছেন কুনিকা। ‘বিগ বস ১৪’-র প্রতিযোগী জান কুমার শানুও রিয়্যালিটি শো-তে জানিয়েছিলেন, তাঁর জীবনে বাবার কোনও ভূমিকা নেই। তিনি আজ যা, তার নেপথ্যে গায়কের প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য।

Kunickaa Sadanand Jaan Kumar Sanu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy