Advertisement
E-Paper

Laxman Lopez: নিউ ইয়র্কের ঝলমলে শীতে নওয়াজের নতুন কাজ, এই প্রথম আন্তর্জাতিক ছবির মুখ্য চরিত্রে

পরপর দু'টি আন্তর্জাতিক ছবিতে কাজ করছেন নওয়াজ। তবে বিদেশি ছবির মুখ্য ভূমিকায় এই প্রথম!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২১:২৭
এই প্রথম আন্তর্জাতিক ছবির মুখ্য চরিত্রে

এই প্রথম আন্তর্জাতিক ছবির মুখ্য চরিত্রে

কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই বড় কাজ। আন্তর্জাতিক ছবি 'লক্ষণ লোপেজ'-এর শ্যুটিং শুরু করবেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নিউ ইয়র্কের রোদ ঝলমলে শীতে নিজেকে নতুন রূপে মেলে ধরবেন 'গ্যাংস অব ওয়াসিপুর'-এর অভিনেতা। সেই সুখবর ভাগ করে নিতে নেট দুনিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তাতে নওয়াজের সঙ্গে দেখা গিয়েছে মেক্সিকান পরিচালক রবার্তো জিরাল্ট এবং 'লক্ষ্মণ লোপেজ' উপন্যাসের লেখক স্যামি সারজোজাকে।

নওয়াজ লিখেছেন, 'মনোরম আবহাওয়ায় এইমাত্র 'লক্ষ্মণ লোপেজ' পড়া শেষ করেছি। এ বার পরিচালক রবার্তো জিরাল্ট এবং লেখক স্যামি সারজোজার সঙ্গে বড়দিনের মাসেই তার চিত্রগ্রহণের কথা ভাবছি।' এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।

আন্তর্জাতিক ছবিতে এই প্রথম মুখ্য ভূমিকায়। নওয়াজ নিজেও তাই ভীষণ খুশি। এর আগে ফারুকি পরিচালিত বাংলাদেশি ছবি 'নো ম্যানস ল্যান্ড'-এ অভিনয় করেছেন তিনি। ২০২১-এর নভেম্বরেই মুক্তি পেয়েছে সেই ছবি।

'লক্ষ্মণ লোপেজ' ছাড়াও নওয়াজের হাতে রয়েছে আরও কয়েকটি আকর্ষণীয় ছবির কাজ। যার মধ্যে 'টিকু ওয়েডস শেরু', 'নূরানি চেহরা' এবং 'অদ্ভুত'-এরও প্রচার চলছে।

nawazuddin INternational Films New Project Mexican
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy