Advertisement
E-Paper

Karishma Kapoor Relationship: টেকেনি অজয়, অভিষেকের সঙ্গে প্রেম, সঞ্জয়ের সঙ্গে সংসার, এ জন্মদিনেও একা করিশ্মা

৪৭-এ পা দিলেন করিশ্মা কপূর। নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকার নাম বিভিন্ন কারণে উঠে এসেছে শিরোনামে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৪:৩৭
৪৭-এ পা দিলেন করিশ্মা কপূর।

৪৭-এ পা দিলেন করিশ্মা কপূর।

২৫ জুন ৪৭-এ পা দিলেন করিশ্মা কপূর। নব্বই দশকের জনপ্রিয় মুখ তিনি। ‘রাজাবাবু’, ‘জিগর’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘হসিনা মন জায়েগি’, ‘রাজা হিনদুস্থানি’-সহ একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে।

তবে শুধুই কি সিনেমা? ব্যক্তিগত জীবনের জন্যও অনেক সময় শিরোনামে উঠে এসেছে কপূর তনয়ার নাম। কখনও সম্পর্ক গড়া, কখনও আবার ভাঙা। ব্যক্তিগত জীবনেও নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন নায়িকা। এই বিশেষ দিনে ফিরে দেখা করিশ্মার জীবনের তেমনই কিছু মহূর্ত। ১৯ বছর আগে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করেন অভিনেত্রী। ২০০৩-এ সঞ্জয়কে বিয়ের আগে নাকি অজয় দেবগণের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশিদিন।

একই সময় রবিনা টন্ডনের সঙ্গেও নাকি ‘ডেট’ করছিলেন অজয়। তার জন্যই ভেঙে যায় সম্পর্ক। তবে শুধু অজয় নয় এরপর অভিষেক বচ্চনের সঙ্গেও প্রেমের সম্পর্ক তৈরি হয় করিশ্মার। সেই সম্পর্কও পরিণতি পায়নি। দীর্ঘ ৫ বছরের সম্পর্ক ভেঙে যায়। ভেঙে যায় জুনিয়র বচ্চনের সঙ্গে নায়িকার আশীর্বাদও । যার জেরে বচ্চন-কপূরের সম্পর্কে কিছুটা হলেও চির ধরে। ২০০৩-এ বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। কিয়ান আর সামাইরার মা হন নব্বইয়ের সুন্দরী। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৬-এ আইনি বিচ্ছেদ হয় করিশ্মা,সঞ্জয়ের।

karishma kapoor Birthday Actor Relationship Ajay Devgn Abhishek Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy