Advertisement
E-Paper

Madhumita Sarcar: শ্যুটিংয়ে ফিরলেন মধুমিতা, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

আনন্দবাজার অনলাইনকে মধুমিতা জানালেন, নিয়মিত শ্যুটিং না থাকলেই ছটফট করি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৭:১৫
মধুমিতা সরকার

মধুমিতা সরকার

অতিমারির কারণে দীর্ঘ বিরতি। সোমবার, সপ্তাহের প্রথম দিনে শ্যুটিংয়ে ফিরলেন মধুমিতা সরকার। টুকরো ভিডিয়ো নেটমাধ্যমে ভাগ করে নিতেই তিন লক্ষ নেটাগরিক ভিড় জমিয়েছেন সেই ঝলক দেখতে। সবাই খুশি, তাঁদের প্রিয় ‘পাখি’ ফের শ্যুটিংয়ে ফিরেছেন জেনে। আনন্দবাজার অনলাইনের কাছে মধুমিতা জানিয়েছেন, ‘‘আপাতত এসভিএফ প্রযোজনা সংস্থার প্রচার ভিডিয়ো দিয়ে ছন্দে ফিরলাম। ইচ্ছে আছে, এই বছরেই নিয়মিত শ্যুটিংয়ে ফিরব।’’

কী বলছে অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়ো? দুধসাদা পোশাকে মধুমিতা যেন রাজহংসী। রূপসজ্জা শেষ। নিজেই কানে দুল পরে সাজে শেষ টান দিয়ে নিচ্ছেন। হঠাৎই হাতের কাজ থামিয়ে ইশারায় কাছে ডাকলেন চিত্রগ্রাহককে। তার পরেই ফিসফিসিয়ে বলে উঠলেন, প্যাক আপ! নিমেষে যেন ম্যাজিক ছড়িয়ে পড়ল ভিডিয়ো জুড়ে। শ্যুটে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, ‘‘বাড়িতে আয়নায় নিজের আর নেটমাধ্যমে সবার মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। চেনা পরিবেশে ফিরতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলাম।’’ একই সঙ্গে দাবি, প্রচার ভিডিয়ো-ই সই। তবু তো বহু দিন বাদে লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের মতো শব্দগুলো শুনতে পেলেন তিনি! আবার কাজের মেজাজে ফিরলেন। মন ভাল করে দেওয়ার জন্য তাঁর কাছে আপাতত এটুকুই যথেষ্ট।

অভিনেত্রীর কথায়, ছোট পর্দা থেকে উঠে এসেছেন। নিয়মিত কল টাইম, শ্যুটিংয়ে অভ্যস্ত ছিলেন। তাই কাজের গতিতে ভাটা পড়লে এমনিতেই যেন দম আটকে আসে। আবার নিয়মিত শ্যুটে ফেরার জন্য মধুমিতা তাই ছটফট করছেন। তাঁর কথায়, ‘‘ছোট-বড় পর্দা বা ওয়েব সিরিজ-- মাধ্যম যা-ই হোক, জোরালো চরিত্র চাই। যাতে মন খুলে অভিনয় করতে পারি। নিশ্চয়ই কেউ না কেউ ডাকবেন আমায়।’’

Tollywood shooting Madhumita Sarcar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy