Advertisement
E-Paper

একের পর এক সাফল্যের মাঝেই ধাক্কা তমন্নার, বিজ্ঞাপন বিতর্কে অভিনেত্রীকে কী নির্দেশ দিল আদালত?

সিনেমা থেকে ওটিটি-র পর্দায় হাতভর্তি কাজ তমন্নার। এর মাঝেই আইনি বিপাকে পড়লেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২২:৫০
তমান্না ভাটিয়া।

তমান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

দিন দিন জনপ্রিয়তা বেড়েছে তমন্না ভাটিয়ার। খ্যাতি যত বেড়েছে তত বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তমন্না। মাসকয়েক আগে দক্ষিণের জনপ্রিয় একটি সাবান প্রস্তুতকারক সংস্থার প্রচার দূত হিসাবে নিযুক্ত হন তিনি। ৬.২ কোটি টাকার চুক্তি হয় তাঁর সঙ্গে ওই সংস্থার। কিন্তু এর মাঝে তমন্নাকে নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও নিজেদের রাজ্যে ওই বিজ্ঞাপন নিয়ে যে অসন্তোষ শুরু হয় তাতে শেষমেশ সেখান থেকে তমন্নার মুখ সরিয়ে দিতে বাধ্য হয় ওই সংস্থা। তার পরেই ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী।

মাদ্রাজ উচ্চ আদালত অবশ্য অভিনেত্রীর সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। অভিনেত্রীর সঙ্গে সাবান সংস্থার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনুমতি ছাড়াই অভিনেত্রীর মুখ ব্যবহার করেছেন, এই মর্মেই মামলা করেন তমন্না। তাঁর দাবি, ২০০৮ সালের ৭ অক্টোবর ওই সাবান সংস্থার সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন তিনি, যার জেরে সংস্থার সাবানের মোড়কে তার ছবি ব্যবহার করার চুক্তি হয়। যার মেয়াদ ছিল ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার পরে নতুন করে ওই সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি হয়নি। অভিনেত্রীর যুক্তি, যদিও ওই সংস্থা তাঁর অনুমতি ছাড়াই তাদের পণ্যে তাঁর ছবি ব্যবহার করে চলেছে। তিনি দাবি করেন, ক্রমাগত এই ব্যবহারের ফলে তাঁর ভাবমূর্তির ক্ষতি হয়েছে। অভিনেত্রী ১ কোটি টাকা ক্ষতিপূরণ চান। যদিও সংস্থাটি যে যুক্তি দেখিয়েছে তাতে তিনি এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন। বিচারপতি জানিয়েছেন, ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে নথি তমন্না জমা দিয়েছেন সেগুলি যুক্তিসঙ্গত নয়।

Tamannaah Bhatia Bollywood Actress Madras High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy