Advertisement
E-Paper

হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার পরিচালক মহেশ ভট্টের, কেমন আছেন জানালেন ছেলে রাহুল

অসুস্থ পরিচালক মহেশ ভট্ট। ৪ দিন আগে শারীরিক অবস্থার আচমকা অবনতি হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৪:১১
অসুস্থ আলিয়ার বাবা মহেশ ভট্ট, বাবার স্বাস্থ্যের হালহকিকত জানালেন ছেলে রাহুল ভট্ট।

অসুস্থ আলিয়ার বাবা মহেশ ভট্ট, বাবার স্বাস্থ্যের হালহকিকত জানালেন ছেলে রাহুল ভট্ট। ছবি: সংগৃহীত।

গত বছর সেপ্টেম্বর মাসে ৭৪-এ পা দিয়েছেন পরিচালক মহেশ ভট্ট। গত কয়েক দিন ধরে শরীর খারাপ যাচ্ছিল তাঁর। ৪ দিন আগে শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। তড়িঘড়ি বাড়ির কাছে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরিচালকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়।

গত মাসেই রুটিন চেকআপের জন্য চিকিৎসকের কাছে যান মহেশ। তাঁকে অ্যঞ্জিওপ্লাস্টির পরমার্শ দেন চিকিৎসকরা। বিলম্ব না করে অস্ত্রোপচার সেরেই ফেললেন তিনি। আপাতত স্থিতিশীল রয়েছেন মহেশ। বর্ষীয়ান এই পরিচালকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়েছেন ছেলে রাহুল ভট্ট। তাঁর কথায়, ‘‘যার শেষ ভাল, তার সব ভাল। এখন ভাল আছেন তিনি। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।’’ যদিও দুই মেয়ে আলিয়া, পূজা কিংবা স্ত্রী সোনি রাজদান পরিচালকের অসুস্থতা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছেন পরিচালক। গত নভেম্বরে নাতনির মুখ দেখেছেন মহেশ। মেয়ে আলিয়ার কন্যাসন্তান রাহার জন্মের পর নিজের আনন্দ প্রকাশ করে বলেছিলেন, ‘‘নতুন সূর্যোদয় হয়েছে পরিবারে।’’

Mahesh Bhatt Alia Bhatt Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy