Advertisement
E-Paper

‘ইরানের পরিস্থিতি আরও কঠোর হয়েছে’, নিজের দেশে নিষিদ্ধ! ভারত ছেড়ে আরও বিপাকে মন্দনা?

মন্দনা জানান, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য খুব কঠিন ছিল। তবে জীবনে নতুন শুরুর সময় এসেছে বলেই তিনি মনে করছেন। নতুন দেশ, নতুন বাড়ি এবং নতুন জীবনের পথে এগোচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:১৮
কেন ভারত ছাড়ছেন মন্দনা?

কেন ভারত ছাড়ছেন মন্দনা? ছবি: সংগৃহীত।

ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মন্দনা করিমি ১৬ বছর ভারতে থাকার পরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমাজমাধ‍্যমে একটি আবেগঘন ভিডিয়ো ভাগ করে তিনি বলেন, “ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি।” তিনি ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করতেন, তা-ও উল্লেখ করেন।

মন্দনা জানান, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য খুব কঠিন ছিল। তবে জীবনে নতুন শুরুর সময় এসেছে বলেই তিনি মনে করছেন। নতুন দেশ, নতুন বাড়ি এবং নতুন জীবনের পথে এগোচ্ছেন তিনি। সম্প্রতি আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে নিজের দেশ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্দনা। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ইরানে পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে।

সবচেয়ে বড় বিষয় হল, মন্দনা করিমি জানিয়েছেন যে, প্রায় ১০ বছর ধরে তাঁর উপর ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তিনি চাইলে নিজের দেশেও ফিরতে পারেন না। এই অবস্থায় ভারত ছাড়ার সিদ্ধান্ত তাঁর জীবনের অনিশ্চয়তা এনে দিয়েছে বলে মত তাঁর। তবে ভারত ছেড়ে তিনি কোন দেশে যাচ্ছেন, তা জানাননি।

ভারত তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনি শুধু অভিনেত্রী নয়, একজন নারী ও শিল্পী হিসাবেও নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। তাই ভারতের প্রতি রয়েছে কৃতজ্ঞতা।

‘বিগ বস্ ৯’-এ যোগ দিয়ে পরিচিতি পান মন্দনা। গত কয়েক বছর ধরে বলিউড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু ভারতকে তিনি সবসময় নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে রাখবেন বলে জানিয়েছেন।

Mandana Karimi Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy