Advertisement
E-Paper

হনুমান চালিসা, শরীরচর্চা আর কাজ —মাতৃত্ব-পরবর্তী অবসাদ থেকে বাঁচার কোন উপায়ের কথা বললেন মাসাবা?

সন্তানজন্মের পরে মেয়েদের শারীরিক গঠনে অনেক পরিবর্তনই লক্ষ করা যায়। যা মাসাবারও হয়েছে। তাই, মেয়ে হওয়ার পর থেকেই নিজের শরীরচর্চার প্রতি বিশেষ নজর দেওয়া শুরু করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৪৯
মাসাবার অভিজ্ঞতা।

মাসাবার অভিজ্ঞতা। ছবি: সংগৃহীত।

সন্তান প্রসবের পরে নতুন মায়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মানসিক অবসাদেও ভোগেন অনেকে। সম্প্রতি, মাতৃত্ব-পরবর্তী সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন পোশাকশিল্পী মাসাবা গুপ্ত। তাঁর মেয়ে এখন ১৭ মাসের। এক বছর হয়ে গিয়েছে সন্তানজন্মের, এখনও কিছু কিছু সমস্যা রয়ে গিয়েছে তাঁর।

সন্তানজন্মের পরে মেয়েদের শারীরিক গঠনে অনেক পরিবর্তনই লক্ষ করা যায়। যা মাসাবারও হয়েছে। তাই, মেয়ে হওয়ার পর থেকেই নিজের শরীরচর্চার প্রতি বিশেষ নজর দেওয়া শুরু করেন তিনি। সম্প্রতি মাসাবা লেখেন, “সন্তানের জন্মের ১৭ মাস পরেও শরীর পুরোপুরি আগের মতো হয়ে ওঠেনি। বিশেষ করে মাংসপেশি আগের মতো এখনও শক্ত নয়। দীর্ঘ দিন স্তন্যপান করানোর ফলে কাঁধ ও পিঠে দুর্বলতা এসেছে। তাই সেগুলো শক্ত করার জন্য নিয়মিত ব্যায়াম করছি।”

মানসিক অবসাদ প্রসঙ্গে শিল্পী মনে করেন নিজের শরীরচর্চা, কাজ আর হনুমান চালিসা পড়লে অনেক সমস্যা দূর হয়। তখন মনখারাপ সে ভাবে গুরুত্ব পায় না। সম্প্রতি, মাসাবার মা নীনা গুপ্তকে নিয়েও শুরু হয়েছে আলোচনা। গুঞ্জন, ৬৬ বছর বয়সে আবার মা হচ্ছেন অভিনেত্রী।

এই নিয়ে মাসাবা কোনও মন্তব্য না করলেও উত্তর দিতে ভোলেননি বর্ষীয়ান অভিনেত্রী নীনা। তিনি বলেছেন, ‘‘ভালই তো! আমি নিজের জীবনে ‘বধাঈ হো’ ছবির মতো ঘটনা হোক, এমনটাই চাই।’’ এই আলোচনা শুনে তাঁর মনে হচ্ছে দেশ এগোচ্ছে।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy