Advertisement
E-Paper

এক চুল ফারাকে প্রথম ‘কৃষ্ণকলি’ দ্বিতীয় ‘মিঠাই’, এগিয়ে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ’

চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১৮:২৬
১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি।

১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি।

ছোট পর্দার নতুন ক্রেজ ‘মিঠাই’। প্রায় প্রতি সপ্তাহেই টক্কর দিচ্ছে বাঘা বাঘা ধারাবাহিকের সঙ্গে। গত সপ্তাহে একই চ্যানেলের ‘কৃষ্ণকলি’, স্টার জলসার ‘খড়কুটো’কে টপকে ‘বাংলার সেরা’ হয়েছিল এই মেগা। ‘সপ্তাহ সেরা’ও হয়েছিল। চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন। রেটিং চার্টে ১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি। ১০.১ পেয়ে দ্বিতীয় ‘মিঠাই’। ২ ধারাবাহিকের গত সপ্তাহের জায়গা এ ভাবেই বদলে গিয়েছে চলতি সপ্তাহে।

গত বারের মতোই ৯.২ পেয়ে তৃতীয় স্থানে ‘খড়কুটো’। এ বারেও চতুর্থ স্থানে ‘যমুনা ঢাকি’। তার সংগ্রহ ৯ পয়েন্ট। ৮.২ পেয়ে পঞ্চমে ‘অপরাজিতা অপু’। এ সপ্তাহে রেটিং চার্টে সাড়া ফেলেছে স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’। ৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভক্তিমূলক ধারাবাহিক।

মোট ৬৬২ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্টার জলসা। ৬৩৫ পয়েন্ট পেয়েছে জি বাংলা।

বাকিরা কে, কোথায়? দেখে নিন রেটিং চার্টে

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Krishnakoli Serial Trp Rating Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy