Advertisement
E-Paper

‘ওর অভিজ্ঞতা খুবই কম’, স্ত্রী অঙ্কিতার সঙ্গে ২৬ বছরের পার্থক্য কি আদৌ ভাবায় মিলিন্দকে?

অঙ্কিতা অসমীয়া, মিলিন্দ মরাঠী। ফলে ভাষাগত ফারাক তো আছেই, সেইসঙ্গে দু’জনের খাওয়াদাওয়াতেও রয়েছে বৈপরীত্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৯:২৮
Milind Soman opens up On Trolling Over 26-Year Age Gap With Wife Ankita Konwar

স্ত্রী অঙ্কিতার সঙ্গে ২৬ বছরের পার্থক্য নিয়ে আদৌ কি ভাবিত মিলিন্দ! ছবি: সংগৃহীত।

৬০ বছরের ‘যুবক’ মিলিন্দ সোমান ও তাঁর ৩৪ বছরের স্ত্রী অঙ্কিতাকে নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। দু’জনের বয়সের ফারাকের কারণেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে আগ্রহী ভক্তেরা। ফলে প্রায়শই এই নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় মিলিন্দকে। অনেক সময় ব্যক্তিগত নানা বিষয় নিয়েও প্রশ্ন করে ফেলেন নেটাগরিকেরা। সম্প্রতি তেমনই একটা বেয়াড়া প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মিলিন্দ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, বয়সের ব্যবধান কি কখনও তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়?

অঙ্কিতার সঙ্গে মিলিন্দের যখন দেখা হয়, সেই সময় নিজের প্রেমিককে হারান অঙ্কিতা। বিয়ে করা তো দূরের কথা, কারও প্রেমে যে পড়তে পারেন সে কথাও ভাবতে পারেননি অঙ্কিতা। এমনই একটা সময়ে চেন্নাইয়ে একটি হোটেলে মিলিন্দের সঙ্গে আলাপ হয় অঙ্কিতার। সেখান থেকে কথা শুরু। বছর দুয়েক সম্পর্কে থাকার পরে বিয়ে করেন তাঁরা। দেখতে দেখতে প্রায় আট বছর কাটিয়ে ফেললেন তাঁরা। যদিও অসমবাসী অঙ্কিতা ও মরাঠী মিলিন্দের ভাষাগত ফারাক তো আছেই। খাওয়াদাওয়াতেও রয়েছে বৈপরীত্য।

মিলিন্দের কথায়, ‘‘ঠিক যতটা আলাদা হওয়া সম্ভব আমরা ততটাই আলাদা। তবে অঙ্কিতা বয়সের ব্যবধান নিয়ে ভাবে। ওর অভিজ্ঞতা কম, তাই হয়তো। আমি ওকে বোঝাই, যাঁরা সমালোচনা করেন তাঁরা আমাকে চেনেন না তোমাকে চেনেন না। তাই কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। অঙ্কিতা পরে সেটা বুঝেছে। আর সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। ফলে এ সব জিনিসকে পাত্তা দিই না।’’ যদিও তাঁদের সম্পর্ক গভীর হওয়ার নেপথ্যের কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন মিলিন্দ।

Milind Soman Ankita Konwar Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy