Advertisement
E-Paper

‘প্রযোজকেরা অভিনেতাদের বিমাপত্র হিসাবে দেখেন’, কেন ১০০ কোটির ছবির নায়িকা হতে পারেন না মোনা?

একের পর এক আলোচিত চরিত্রে অভিনয়ের পরেও বড়পর্দার নায়িকা হিসাবে তাঁর উপরে লগ্নি করতে কেন রাজি হয় না প্রযোজনা সংস্থা? সেই কথার স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২
অভিনেত্রী মোনা সিংহ কী বললেন?

অভিনেত্রী মোনা সিংহ কী বললেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী মোনা সিংহ ছোটপর্দার খুবই পরিচিত মুখ। বড়পর্দায় প্রচুর কাজ করেছেন, তেমন নয়। তবে ‘জওয়ান’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়। আরিয়ান খান পরিচালিত ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়েও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি, ‘কোহরা’র দ্বিতীয় সিজ়নে তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু বড়পর্দায় কেন তাঁকে সে ভাবে দেখা যায় না?

একের পর এক আলোচিত চরিত্রে অভিনয়ের পরেও বড়পর্দার নায়িকা হিসাবে তাঁর উপরে লগ্নি করতে কেন রাজি হয় না প্রযোজনা সংস্থা? সেই কথার স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী। তিনি বলেন, “প্রযোজকেরা অভিনেতাদের নিজেদের বিমা হিসাবে দেখেন, যাঁদের উপরে লগ্নি করে সব টাকা ফেরত পাওয়া যায়। সুতরাং, আপনি যদি ১০০ কোটির ছবির শিরোনামে আমার নাম আশা করেন, সেটা আমিই এখনও পর্যন্ত ভাবি না হবে বলে।” অভিনেত্রীর দাবি, যে অভিনেতাদের ছবি পোস্টারে দেখলে দর্শক আকর্ষিত হবে, সেই তালিকায় তিনি পড়েন না। কারণ, সেটার উপরে ভিত্তি করেই তো প্রযোজকেরা বিনিয়োগ করেন।

এই মুহূর্তে সিনেমার পর্দা থেকে ওটিটি— প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে মোনাকে। যদিও মাঝে কয়েকটা বছর একেবারেই নিজেকে সব কিছুর থেকে আড়ালে রেখেছিলেন। টেলিভিশনে অভিনয়ও ছেড়ে দেন। মোনা জানান, সেই সময়ে কাজে বিরতি নিয়ে ডিম্বাণু সংরক্ষণ করান তিনি। তাঁর বাড়িতে একদিন এক স্ত্রীরোগ চিকিৎসক নৈশভোজে এসে তাঁকে এই উপদেশ দেন। তাঁর কথামতো ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তবে প্রক্রিয়াটা যন্ত্রণাদায়ক বলেই জানান মোনা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy