Advertisement
E-Paper

ফের হ‌ইচ‌ই-এর ওয়েব সিরিজে মোশারফ করিম, সঙ্গে থাকছেন মিথিলাও

মিথিলা ও মোশারফ দু’জনেই আপাতত কলকাতায়। তাঁরা বাংলাদেশে ফিরলে সিরিজের বাকি অংশের শ্যুট হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৪:৩৭
ফের একসঙ্গে মোশারফ এবং মিথিলা।

ফের একসঙ্গে মোশারফ এবং মিথিলা।

দুই বাংলার অভিনয় জগতে ইদানীং আলোচিত নাম মোশারফ করিম। বাংলাদেশের টিভি নাটক থেকে দুই বাংলার অন্য ধারার চলচ্চিত্রে নিয়মিতই প্রশংসা পাচ্ছে তাঁর কাজ। এ বার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ তাঁর নতুন কাজ ‘দৌড়’। রায়হান খানের পরিচালনায় এই নতুন সিরিজে তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও। একাধিক সাক্ষাৎকারে মোশারফ করিম বলেছেন, তাঁর অভিনয়-গুরু তারিক আনাম খান। এই সিরিজে আছেন তিনিও। এই প্রথম কোন‌ও সিরিজে একসঙ্গে অভিনয় করবেন গুরু-শিষ্য। ইতিমধ্যেই কয়েক দিনের শ্যুটিং সারা।

সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে একটি চায়ের দোকানে সাংবাদিকদের মুখোমুখি পড়ে যান মোশারফ ও তাঁর অভিনেত্রী-স্ত্রী রোবেনা রেজা জুঁই। অভিনেতা আপাতত রয়েছেন কলকাতায়। ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন মিথিলার স্বামী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মেয়ে আয়রা। সকলেই আপাতত সুস্থ হয়ে উঠেছেন। সূত্রের খবর, মিথিলা ও মোশারফ বাংলাদেশে ফিরলে সিরিজের বাকি অংশের শ্যুট হবে। উল্লেখ্য, 'দৌড়' সিরিজে অভিনয় করবেন রোবেনা রেজা জুঁইও। মার্চ মাসে এটি মুক্তি পাওয়ার কথা।

গত বছর হ‌ইচ‌ই-এর ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করে হইচই ফেলে দেন মোশারফ করিম। সম্প্রতি আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর'-এর দ্বিতীয় সিজনের ঘোষণা হলেও মোশারফ তাতে অভিনয় করবেন কি না, স্পষ্ট করা হয়নি। যদিও মোশারফ-অনুরাগীদের বিশ্বাস, তাঁকে ছাড়া ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন হতেই পারে না।

Mosharraf Karim Rafiath Rashid Mithila Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy