Advertisement
E-Paper

মৌনী ও দিশার সম্পর্কের জল্পনা, বিচ্ছেদের পরে খোরপোশের দাবি? সত্যটা প্রকাশ্যে আনলেন সূরজ

খবর, দুবাইয়ের প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী সূরজের থেকে নাকি মোটা টাকা খোরপোশ চেয়ে বসেছেন মৌনী। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সূরজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৩:৩৭
দিশার কারণে বিয়ে ভাঙে মৌনীর! মুখ খুললেন অভিনেত্রীর স্বামী সূরজ।

দিশার কারণে বিয়ে ভাঙে মৌনীর! মুখ খুললেন অভিনেত্রীর স্বামী সূরজ। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার যৌথ ভাবে ঘোষণা করেছেন যে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়েও নানা আলোচনা। অন্য দিকে, লোকজন তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায়ী করেছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীকে। অনেকেই দাবি করেন, মৌনী ও সূরজের সম্পর্কে নাকি তৃতীয় মানুষ হয়ে ঢুকে পড়েন তিনি। এখন খবর, দুবাইয়ের প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী সূরজের থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়ে বসেছেন মৌনী। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সূরজ।

সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেন সূরজ। সেখানে প্রথমেই তিনি স্পষ্ট করে দেন যে, মৌনী একেবারেই তাঁর থেকে কোনও খোরপোশ নিচ্ছেন না। শুধু তা-ই নয়। সূরজ লেখেন, ‘‘আমি ও মৌনী যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা একেবারেই সম্মানের সঙ্গে হচ্ছে। আমাদের বিচ্ছেদের ঘোষণার পরে যে সব আলোচনা চলছে, সেগুলো সর্বৈব মিথ্যা ও মনগড়া। অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে দায়ী করেছেন। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।’’

এ দিকে সমাজমাধ্যমের পাতায় দিশা ও মৌনীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এ বার ময়দানে নামলেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’

Mouni Roy Suraj Nambiar Disha Patani bollywood divas Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy