Advertisement
E-Paper

বাংলার রিয়্যালিটি শো-এ বিচারক তিনি, নতুন ছবির কাজের ফাঁকেই শহরে মৌনী রায়

পরবর্তী ছবির কাজের প্রস্তুতির ফাঁকেই মুম্বই শহরে একটি রেস্তরাঁও খুলেছেন মৌনী রায়। এখন তিনি কলকাতায়। জোরকদমে চলছে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির শুটিং।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ২১:৫২
Image of Mouni Roy.

অভিনেত্রী মৌনী রায়। ছবি: সংগৃহীত।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও তাঁর উপস্থিতি মন ছুঁয়েছিল দর্শকের। জিতে নিয়েছেন পুরস্কারও। অভিনেত্রী মৌনী রায় এখন বলিউডের পরিচিত মুখ। টানা কাজ করে চলেছেন। দম ফেলার ফুরসত নেই। কাজের খাতিরে দেশে এবং দেশের বাইরে চলে অহরহ যাতায়াত। বর্তমানে রয়েছেন কলকাতায়। শুটিংয়ের ফাঁকে অন্য রকম ভূমিকায়।

পেশাগত ব্যস্ততা রয়েছে। তবু অক্লান্ত মৌনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, “অবিরাম কাজ করে যাওয়ার যে সুযোগটুকু পাচ্ছি, এতেই আমি কৃতজ্ঞ।”

কাজের প্রতি মৌনীর অটুট দায়বদ্ধতার কথা তাঁর সহকর্মীদের মুখেও শোনা যায়। নানা কাজে নিযুক্ত থাকেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল তাঁর। ইদানীং অজস্র কাজ অভিনেত্রীর ঝুলিতে।

পেশাগত কাজের ব্যস্ততার মাঝেই দেশের এক নামী ম্যাগাজিন কভারের জন্য শুট করেছেন মৌনী। এর মাঝেই আবার পুরস্কার অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন দুবাইয়ে। সম্প্রতি কলকাতায় নাচের একটি রিয়্যালিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সূত্রে ঘন ঘন আসতে হয়েছে কলকাতাতেও। এর পরেই দক্ষিণ ভারতের কুর্গ-এ গিয়েছিলেন শুটিং করতে। ছবির নাম অবশ্য প্রকাশ্যে আসেনি।

পরবর্তী ছবির কাজের প্রস্তুতির ফাঁকেই মুম্বই শহরে একটি রেস্তরাঁও খুলেছেন তিনি। এখন তিনি কলকাতায়, জোরকদমে চলছে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির শুটিং। মৌনীর দাবি, “আমি আপ্লুত যে, এত কাজের সুযোগ আসছে। পেশার প্রতি একনিষ্ঠ থেকে সেগুলো যে করে যেতে পারছি, কৃতজ্ঞ সেই কারণেও। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ই আমার মূলমন্ত্র।”

অভিনেত্রী আরও জানান, সব কাজে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেন। শিল্পী হিসাবেও নিজেকে আগামী দিনে আরও ভাল জায়গায় দেখতে চান।

Mouni Roy Kolkata bollywood star Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy