Advertisement
E-Paper

পর্দায় হৃতিকের সঙ্গে মৃণালের প্রেম! পাল্লা দিতে ১৫ কেজি ওজন ঝরান অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক, তার পরে?

সম্প্রতি এক অনুষ্ঠানে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে আগামী ছবি ‘দো দিওয়ানে শহর মেঁ’র প্রচারে হাজির হয়েছিলেন মৃণাল। সেখানেই অভিনেত্রী জানান তাঁর স্ক্যান্ডিনেভীয় প্রাক্তন প্রেমিকের কীর্তির কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১
হৃতিককে দেখে হিংসা হয়েছিল মৃণালের প্রাক্তনের।

হৃতিককে দেখে হিংসা হয়েছিল মৃণালের প্রাক্তনের। ছবি: সংগৃহীত।

সুপুরুষ নায়কদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন প্রেমিকা। যা দেখে হিংসায় জ্বলতেন স্ক্যান্ডিনেভীয় যুবক। হিংসে এতই তীব্র ছিল যে, ওই যুবক নাকি পাল্লা দিতে গিয়েছিলেন হৃতিক রোশন, শাহিদ কপূরের সঙ্গে। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে প্রাক্তনের এমন ‘কীর্তি’র কথা শোনালেন অভিনেত্রী মৃণাল ঠাকুর।

সম্প্রতি এক অনুষ্ঠানে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে আগামী ছবি ‘দো দিওয়ানে শহর মেঁ’র প্রচারে হাজির হয়েছিলেন মৃণাল। সেখানেই অভিনেত্রী জানান তাঁর স্ক্যান্ডিনেভীয় প্রাক্তন প্রেমিকের কীর্তির কথা। মৃণালকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন? কখনও কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, স্বীকার করে নেন মৃণাল। সেই সঙ্গে বলেন, “আমার কর্মজীবনের শুরুর দিকে আমি হৃতিকের সঙ্গে কাজ করেছি। তার পরে শাহিদের সঙ্গে কাজ করেছি। এবং আমি শুধুমাত্র ‘লং ডিস্ট্যান্স’ প্রেমই করি। কারণ, আমার মনে হয় তাতে কাজে মন দেওয়া যায়।”

এর পরেই নিজের প্রাক্তনের ‘কীর্তি’ শোনান তিনি। বলেন, “এই ছেলেটি (অভিনেত্রীর তৎকালীন প্রেমিক) ছিল স্ক্যান্ডিনেভিয়ান। ও ভাবত, আমি সারাদিন সুন্দর সুন্দর দেখতে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, শুটিং করছি। তাই পাল্লা দিতে তখন ও শরীরচর্চা শুরু করে। প্রায় ১৫-১৭ কেজি ওজন ঝরিয়েছিল। পেশিবহুল শরীর তৈরি করেছিল। পরে জানতে পারি, একটা সময়ের পরে শরীরচর্চা ছেড়ে সে প্রচুর খাওয়াদাওয়া শুরু করে দেয়। ২০ কেজি ওজন বাড়িয়ে ফেলেছিল। পরে বলেছিল, বলিউডের তারকাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নাকি ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু ওকে আমি কোনও দিন বলিইনি এ সব করতে। ওর নিরাপত্তাহীনতা থেকেই এগুলো করেছিল। আমি কোনও দিন ওকে এমন বোঝাইনি যে আমার প্রেমিকের পেশিবহুল শরীর হতেই হবে।”

২০১৯ সালে ‘সুপার ৩০’ ছবিতে হৃতিকের সঙ্গে কাজ করেছিলেন মৃণাল। ২০২২ সালে শাহিদের সঙ্গে তাঁকে ‘জার্সি’ ছবিতে দেখা যায়।

Mrunal Thakur Hrithik Roshan Shahid Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy