Advertisement
E-Paper

আপস করে

ফারহান আখতারের ছবি ‘তুফান’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। অন্য দিকে, ২ অক্টোবর রণবীর সিংহের ‘জোয়েশভাই...’ আসবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০০:০৩
জোয়েশভাই জ়োরদার

জোয়েশভাই জ়োরদার

ব্যবসা যাতে ভাগ না হয়ে যায়, সে জন্য ফের নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিল দুই প্রযোজনা সংস্থা। যশ রাজ ফিল্মসের ‘জোয়েশভাই জ়োরদার’ এবং এক্সেল এন্টারটেনমেন্টের ‘তুফান’ মুক্তি পাওয়ার কথা ছিল একই সময়ে। কিন্তু দুই প্রযোজনা সংস্থাই যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দু’সপ্তাহের ব্যবধানে ছবি রিলিজ় করবে তারা।

ফারহান আখতারের ছবি ‘তুফান’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। অন্য দিকে, ২ অক্টোবর রণবীর সিংহের ‘জোয়েশভাই...’ আসবে। প্রসঙ্গত, ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে টু’। ভিকি কৌশলের ‘সর্দার উধম সিংহ’-এরও সে দিন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। আবার করোনার জেরে অনেক ছবিই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Farhan Akhtar Ranveer Singh Entertainment Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy