Advertisement
E-Paper

RIP KK: সব প্রজন্মের আবেগ ছুঁয়ে যেত কেকে-র গান, টুইটারে শোকবার্তা মোদীর

কলকাতায় এসে আকস্মিক প্রয়াণ বলিউড গায়ক কেকে-র। টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২২ ০০:৪৩

ফাইল চিত্র।

বলিউড গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

টুইটারে প্রধানমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, ‘জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালমৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’

কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৫৪ বছরের নেপথ্যগায়ককে। সুরের শহরেই শেষ গান গেয়ে চিরতরে হারিয়ে গেলেন গানের মানুষ।

KK Death Bollywood PM Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy