Advertisement
E-Paper

‘শুধু ভুয়ো ছবি তৈরি হচ্ছে, সত্যিটা সবাই জানে’, ‘ধুরন্ধর’ ও ‘দ্য কেরল স্টোরি’কে খোঁচা নওয়াজ়ের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি অভিনেতাকে আমেরিকা–ইজ়রায়েল ও ইরান সংঘাত নিয়ে প্রশ্ন করা হয়। সেই সঙ্গে প্রশ্ন করা হয়, চলচ্চিত্র নির্মাতাদেরও কি সমাজকে দেখানোর দায়িত্ব থাকে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৪:৩৭
নওয়াজ়ের নিশানায় ‘ধুরন্ধর’ ও ‘দ্য কেরল স্টোরি’ ?

নওয়াজ়ের নিশানায় ‘ধুরন্ধর’ ও ‘দ্য কেরল স্টোরি’ ? ছবি: সংগৃহীত।

দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধুরন্ধর ২’-এর অপেক্ষায়। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ তোলপা়ড় ফেলেছিল বক্সঅফিসে। দ্বিতীয় ভাগ নিয়েও তাই দর্শকের প্রত্যাশা তুঙ্গে। কিন্তু আদিত্য ধরের এ হেন সফল ছবিকে নাম না করে খোঁচা দিলেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। অভিনেতার দাবি, ভারতে এখন ‘ভুয়ো’ ছবি তৈরি হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি অভিনেতাকে আমেরিকা–ইজ়রায়েল ও ইরান সংঘাত নিয়ে প্রশ্ন করা হয়। সেই সঙ্গে প্রশ্ন করা হয়, চলচ্চিত্র নির্মাতাদেরও কি সমাজকে দেখানোর দায়িত্ব থাকে?

এর উত্তরে নওয়াজ়উদ্দীন বলেন, “সমাজকে ভুল পথে নিয়ে যাওয়ারই দরকার নেই। সত্যিটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে সবাই সত্যিটা জানে। যে ধরনের ছবি তৈরি হচ্ছে, তার নেপথ্যের সত্যিটা ঠিক কী, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু কেউ সেটা বলবেন না।”

আজকাল ন্যারেটিভভিত্তিক ছবি তৈরি হচ্ছে কি না, সেই প্রসঙ্গও উঠে আসে নওয়াজ়ের কথায়। সুর চড়িয়ে অভিনেতা বলেন, “আমাদের এখানে আসলে ভুয়ো ছবি তৈরি হচ্ছে। পৃথিবীতে কী হচ্ছে, সবাই জানে। আসল সত্যিটা কী, সেটাও সবাই জানে।” এই মন্তব্য শুনেই নেটাগরিকের অনুমান, ‘ধুরন্ধর’, ‘দ্য কেরল স্টোরি’কেই নিশানা করছেন ‘রাত অকেলি হ্যায়’ খ্যাত অভিনেতা।

নওয়াজ় বর্তমান যুদ্ধ পরিস্থিতির খবর রাখছেন কি না, সেই প্রশ্নও করা হয় তাঁকে। ফের একই সুরে অভিনেতা বলেন, “কী ধরনের মিথ্যা ছড়ানো হচ্ছে আর কী ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সবাই তা জানে।”

যদিও নওয়াজ়উদ্দীন কোনও ছবির নাম উল্লেখ করেনি। কিন্তু নেটাগরিকেরা প্রায় নিশ্চিত, অভিনেতা ‘ধুরন্ধর’ বা ‘দ্য কেরল স্টোরি’র মতো ছবিকেই খোঁচা দিচ্ছেন। তার কারণ ইতিমধ্যেই এই ছবিগুলিকে অনেকেই ‘প্রোপাগান্ডা’ ছবি বলে দাবি করেছেন।

Nawazuddin Siddiqui Dhurandhar 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy