Advertisement
E-Paper

Aryan Khan: শাহরুখ-পুত্রকে জেরা করতে গিয়ে নিজস্বী বিতর্কে জড়িয়ে পড়ল এনসিবি-ই

রবিবার সকাল থেকেই একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি নিজস্বী তুলেছেন আরিয়ানের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৯:৫৮
আরিয়ান খান।

আরিয়ান খান।

১৬ ঘণ্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। শনিবার একটি মাদক পার্টি থেকে আটক করা হয় তাঁকে। এর পরেই এনসিবি-র আধিকারিকরা তাঁকে সোজা নিয়ে যান তাঁদের দফতরে।

রবিবার সকাল থেকেই একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি নিজস্বী তুলছেন আরিয়ানের সঙ্গে। শাহরুখ-পুত্র একটি চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে। সেই ব্যক্তি তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। অনেকেই মনে করেছেন, এই ছবিটি এনসিবি-র দফতরে সেখানকারই এক আধিকারিক তুলেছেন।

জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে তারকা-সন্তানের সঙ্গে নিজস্বী কেন তোলা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেন অনেকেই। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যে ব্যক্তিকে আরিয়ানের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তিনি এনসিবি-র কোনও আধিকারিক বা কর্মী নন। তাঁদের মধ্যে কেউই এমন কোনও কাজ করেননি।

শাহরুখের পুত্রকে প্রমোদতরীর পার্টি থেকে আটক করেন এনসিবির সমীর ওয়াংখেড়ে। সেই মাদক পার্টিতে যাঁরা নেশা করছিলেন, তাঁদের বাগে পেতে সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন তিনি।

Shah Rukh Khan Aryan Khan NCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy