Advertisement
E-Paper

‘থরথর করে কাঁপতাম’, ঋষি কপূরের মৃত্যুর পরে ভয়ে কাঠ হয়ে থাকতেন! কোন অভিজ্ঞতার কথা জানালেন নীতু?

প্রতিটি দৃশ্যের শুটিংয়ের আগে থরথর করে কাঁপতেন তিনি। নীতু কপূর জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৩০
ঋষির মৃত্যুর পরে কী নিয়ে ভয় পেতেন নীতু?

ঋষির মৃত্যুর পরে কী নিয়ে ভয় পেতেন নীতু? ছবি: সংগৃহীত।

ঋষি কপূরের মৃত্যুর পরে দীর্ঘ দিন একাকিত্বে ভুগেছেন। এমন দিনও এসেছে, তিনি মদে ডুবে থাকতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন নীতু কপূর। আরও একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

ঋষির মৃত্যুর পরে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শুটিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল নীতুর। প্রতিটি দৃশ্যের শুটিংয়ের আগে থরথর করে কাঁপতেন তিনি। নীতু কপূর জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। দীর্ঘ দিন ঘুমের সমস্যায় ভুগেছেন তিনি। রাতে দু’চোখের পাতা এক করতে পারতেন না। সেই সময়ে নিজেকে সামলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় ৯ বছর পরে ‘যুগ যুগ জিয়ো’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি।

দীর্ঘ দিন পরে শুটিংয়ে ফিরে বুঝেছিলেন, তাঁর আত্মবিশ্বাস একেবারে তলানিতে পৌঁছেছে। প্রতিটি শটের আগে তিনি ভয়ে কাঁপতে থাকতেন। তিনি ভাবতেন, ঠিকমতো অভিনয় করতে পারবেন না। তাঁর কথায়, “খুব ভয় পেয়েছিলাম। প্রত্যেক দৃশ্যের আগে থরথর করে কাঁপতাম। আমি ৭০-৮০টি ছবিতে অভিনয় করেছি। কিন্তু এই সময়ে আমার শক্তি ছিল না।” তবে ধীরে ধীরে সহ-অভিনেতাদের সমর্থনে তিনি সাহস ফিরে পান। ফের কোনও জড়তা ছাড়া “আমি তখন মদ্যপান শুরু করেছিলাম। আগে কখনও সে ভাবে করিনি। কিন্তু, ওই সময়টা খুব কঠিন ছিল।”

নীতু আরও জানান, অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন। ঋষির মৃত্যুর পরে এত তাড়াতাড়ি কাজে ফেরার সিদ্ধান্ত কেন? এমন নানা প্রশ্ন উঠেছিল তাঁকে নিয়ে। সেই সব কথা তাঁকে গভীর ভাবে আঘাত করেছিল। নীতুর বক্তব্য, “কেউ জানত না যে, আসলে নিজের ভেঙে পড়া মনকে সামলাতেই কাজে ফিরেছিলাম।”

Neetu Kapoor Rishi Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy