Advertisement
E-Paper

Covid Vaccine: ‘টিকার চেয়ে প্রেমে বিরহের যন্ত্রণা বেশি’, স্বস্তিকার মন্তব্যে কটাক্ষ নেটাগরিকদের

স্বস্তিকার পরামর্শ যেন নেটাগরিকদের কাছে ‘কাটা ঘায়ে নুনের ছিটে’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২০:০২
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে এখন তাঁর নিজের ছবি দেখতে পাওয়া যায় না বললেই চলে। বিভিন্ন লেখা পোস্ট করে মানুষের সেবায় মগ্ন তিনি। কখনও রাজ্যের মধ্যে সাহায্য চাইছেন, কখনও বা রাজ্যের বাইরে। চার দেওয়ালে বন্দি থেকেও মনের জানলাগুলি খুলে রেখেছেন টলিউড অভিনেত্রী। সম্প্রতি নেটাগরিকদের করোনা প্রতিষেধক নেওয়ার বার্তা দিয়েছেন ইনস্টাগ্রামে।

‘করোনা টিকার চাইতে প্রেমে বিরহের যন্ত্রণা অনেক বেশি’, বিরহ এবং টিকা নেওয়ার যন্ত্রণার তুল্যমূল্য বিচার করে মানুষকে টিকা নেওয়ার আবেদন জানালেন তিনি। মনে করিয়ে দিলেন, প্রেমে আঘাত পেতে অভ্যস্ত সবাই। তাই টিকার যন্ত্রণার কথা ভেবে দেরি করা উচিত নয়। তার সঙ্গে পর পর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এক দিকে বিরহে কাঁদছে কয়েকটি ছবির চরিত্র। তার সঙ্গে লাগোয়া ছবিতে দেখা যাচ্ছে, হাতে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

কিন্তু তাঁর পরামর্শ যেন নেটাগরিকদের জন্য ‘কাটা ঘায়ে নুন‌ের ছিটে’। তাঁরা উল্টে অভিনেত্রীকে মনে করিয়ে দিলেন, ‘টিকা পেলে তো নেব’। এক নেটাগরিক জানালেন, তাঁর মায়ের জন্য টিকার দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে পারছেন না। বাবাকে প্রথম ডোজও দিতে পারেননি। নিজেদের কথা তো ভাবতেই পারছেন না। কেউ বললেন ‘টিকা দিন, তবে তো নেব’।

Swastika Mukherjee Corona Vaccine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy