Advertisement
E-Paper

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী সুধা চন্দ্রনের বাবা

সুধার বাবা ডিমেনশিয়াতে ভুগছিলেন। গত ১২ মে তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার সকাল ১০টা নাগাদ মারা যান তিনি।

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৯:৪৫
সুধা চন্দ্রন এবং কেডি চন্দ্রন।

সুধা চন্দ্রন এবং কেডি চন্দ্রন।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী সুধা চন্দ্রনের বাবা কেডি চন্দ্রন। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সুধার বাবা ডিমেনশিয়াতে ভুগছিলেন। গত ১২ মে তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার সকাল ১০টা নাগাদ মারা যান তিনি।

কেডি চন্দ্রন বলিউডের চেনামুখ ছিলেন। বহু সফল ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘চায়না গেট’, ‘জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’, ‘কোই মিল গয়া’-র মতো ছবি রয়েছে সেই তালিকায়। এ ছাড়াও বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। গত ৮ মে জন্মদিন ছিল অভিনেতার। ইনস্টাগ্রামে বাবার ছবি দিয়ে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন সুধা। তার মাত্র কয়েক দিনের মধ্যেই সুধাকে ছেড়ে চিরঘুমের দেশে চলে গেলেন তাঁর বাবা।

Bollywood Sudha Chandran KD Chandran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy