Advertisement
E-Paper

রাজনৈতিক ডামাডোলে ‘স্বপ্ন’ ভাঙল টলিপাড়ার ব্যস্ত নায়কের? নিজের পিঠ বাঁচাতেই সরালেন ‘প্রযোজক’ তকমা?

অন্দরের আলোচনা, নায়ক নাকি এমন ভয় পেয়েছেন যে, সাত তাড়াতাড়ি জানিয়ে দিয়েছিলেন, নিজের প্রযোজক তকমা তিনি চান না। অভিনেতা হিসাবেই ভাল আছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:৩৭
আর ‘প্রযোজক’ হতে চাইছেন না নায়ক?

আর ‘প্রযোজক’ হতে চাইছেন না নায়ক? প্রতীকী ছবি।

নিজের পছন্দের গল্প উপহার দিতে চাই। টলিপাড়ার সব অভিনেতাদের মুখেই প্রায় একই বুলি। তাই একে একে প্রায় সবাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন। অগ্রজদের দেখানো পথে হেঁটে প্রযোজক হতে গিয়েছিলেন টলিপাড়ার আরও এক নায়ক। কিন্তু, তাতে যে অনেক সাদা-কালো পথ পেরোতে হবে, সে কথা হয়তো জানা ছিল না তাঁর।

ফলে খানিক এগোতেই যে এমন এক পরিস্থিতি তৈরি হবে, তা ভাবেননি। অন্দরের আলোচনা, নায়ক নাকি এমন ভয় পেয়েছিলেন যে, সাত তাড়াতাড়ি জানিয়ে দিয়েছিলেন, নিজের প্রযোজক তকমা তিনি চান না। অভিনেতা হিসাবেই ভাল আছেন। অন্দরের আলোচনা, নায়ক নাকি প্রযোজক হয়ে কোনও এক রাজনৈতিক নেতার থেকে সাহায্য নিয়েছিলেন। সেই নেতাও নাকি তাঁর কালো টাকা সাদা করার ভাল সুযোগ পেয়েছিলেন। কিন্তু, বাধ সেধেছে রাজনৈতিক পালাবদল।

শোনা যাচ্ছে, সেই রাজনৈতিক নেতা সমস্যায় পড়াতেই ভয় পেয়েছেন নায়ক। প্রথম যে ছবির জন্য সেই নেতার সঙ্গে যোগাযোগ, সেই ছবি যে কবে মুক্তি পাবে তার ঠিক নেই। অন্য দিকে নায়কের নতুন কাজের জন্যও নাকি একই জায়গা থেকে টাকা এসেছিল। কিন্তু টলিপাড়ার টালমাটাল পরিস্থিতে ভয় পেয়েছেন অভিনেতা। তাই তাড়াতাড়ি নিজেকে বাঁচাতেই নাকি জানিয়ে দেন যে, তিনি আর প্রযোজনা করছেন না। তবে শোনা যাচ্ছে, এখন নাকি পরিস্থিতি অনেকটা সামলেছে। তাই তিনি আবার নিজেকে প্রযোজক বলে দাবি করতে ইচ্ছুক! বেশ কিছু জায়গায় নাকি ইতিমধ্যেই আবার নিজেকে ‘প্রযোজক’ বলে সম্বোধনও করেছেন তিনি।

Tollywood Gossip Bengali Film Industry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy