Advertisement
E-Paper

আকাশপথে অ্যাকশন

প্রসঙ্গত লকডাউন পর্বের পরে এই প্রথম শুটিং শুরু করছেন অভিনেতা। তবে তা এই ছবির জন্য নয়। ‌ফারহা খানের পরিচালনায় ফিল্মসিটিতে একটি বিজ্ঞাপনের শুট করবেন হৃতিক।

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০০:০২

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আবার অ্যাকশনে হৃতিক রোশন। এর আগেও সিদ্ধার্থের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়র’-এর মতো ছবিতে অভিনয় করেছেন হৃতিক। তবে এই নতুন ছবিতে অভিনেতাকে দেখা যাবে একেবারে নতুন রূপে। এই অ্যাকশন থ্রিলারের অনেকটা অংশই শুট হবে আকাশে। কারণ ফাইটার জেটের গল্পই ছবির মূল প্রেক্ষাপট। ছবির নামও ভাবা হয়েছে ‘ফাইটার’। ‘ওয়র’-এর সেটেই এই ছবিটি নিয়ে হৃতিকের সঙ্গে আলোচনা করেন সিদ্ধার্থ। লকডাউনে ছবির চিত্রনাট্যও অনেকটা এগিয়েছেন পরিচালক। আপাতত তিনি ব্যস্ত ‘পাঠান’-এর শুটে। এই ছবির শুট শেষ হলেই শুরু করবেন ‘ফাইটার’-এর কাজ।, ‘কৃষ ফোর’ শুরু করার আগেই ‘ফাইটার’ শেষ করতে চান হৃতিক।

প্রসঙ্গত লকডাউন পর্বের পরে এই প্রথম শুটিং শুরু করছেন অভিনেতা। তবে তা এই ছবির জন্য নয়। ‌ফারহা খানের পরিচালনায় ফিল্মসিটিতে একটি বিজ্ঞাপনের শুট করবেন হৃতিক। যথাসম্ভব কমসংখ্যক ক্রু নিয়ে শুট করা হবে। শুটিংয়ের আগে গোটা ইউনিটের কোভিড টেস্টও করা হবে। নিরাপত্তার জন্য একদিনের মধ্যেই বিজ্ঞাপনের শুট শেষ করার পরিকল্পনা অভিনেতার।

Hrithik Roshan Bollywood Siddharth Anand, Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy