Advertisement
E-Paper

বিক্রি হচ্ছে ‘রোদ্দুর’, আপনি কিনবেন নাকি?

বিক্রি করছেন অভিনব হালদার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৮
ছবির একটি দৃশ্য।

ছবির একটি দৃশ্য।

‘অমলকান্তি’ রোদ্দুর হতে চেয়েছিল, পারেনি। আপনি হতে পারেন। কিনতে পারেন রোদ্দুর। অবিশ্বাস্য হলেও সত্যি।

খোঁজ নিয়ে জানা গেল 'রোদ্দুর' নাকি বিক্রি হচ্ছে। বিক্রি করছেন অভিনব হালদার। পাওয়া যাচ্ছে আড্ডাটাইমসে আজ রবিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকেই। আসছে স্বল্প দৈর্ঘ্যের ছবি 'জেনেসিস্'। ছবিটির বিষয়বস্তু ঠিক কি তা নিয়ে তৈরি হয়েছে একগুচ্ছ ধোঁয়াশা।

পরিচালক অভিনবের মুখে কুলুপ। পুরোটাই সারপ্রাইজ। খোঁজ নিয়ে জানা গেল 'রোদ্দুর' বিক্রি নিয়েই ছবি। সেটা ঠিক কীরকম তা খোলসা করতে চাননি পরিচালক নিজেই। জানতে হলে দেখতে হবে ছবিটি। অভিনয়ে রয়েছেন, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা নাথ এবং অ্যানি সেন। সম্পাদনায় শিবম সামন্ত। প্রযোজনায় লা পেলিকুলা মোসান পিকচার্স্‌ এবং ম্যাক ফিল্মস্‌।

আপনিও রোদ্দুরের হদিশ পেতে চান? তবে আর কি ঢুঁ দিন আড্ডাটাইমসে।

আরও পড়ুন- ‘এসো ওদের টেনে নামাই’, কঙ্গনাকে ‘থ্যাঙ্ক ইউ’ দিয়ে ফের টুইট পায়েলের

Tollywood genesis anindya banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy