Advertisement
E-Paper

প্রযোজকের অভিযোগ মানতে নারাজ শাকিব, নায়কের বিরুদ্ধে ফের দায়ের নতুন মামলা

শাকিব খান আর প্রযোজক রহমত উল্লাহর তরজা জারি। প্রকাশ্যে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সেই প্রযোজক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১৬:৩৪
New Twist in Bangaladeshi Actor Shakib Khan and his producer’s controversy

শাকিবের বিরুদ্ধে দায়ের নতুন মামলা। ছবি: সংগৃহীত।

শেষ কয়েক দিন ধরে চর্চায় শাকিব খান। প্রযোজক-শাকিব বিতর্ক তুঙ্গে। একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে ব্যস্ত। শাকিব যদিও এই বিষয়ে আর কোনও মন্তব্য করেননি। তবে একটি সাংবাদিক সম্মেলন করলেন প্রযোজক রহমত উল্লাহ। যেখানে শাকিবের সঙ্গে তাঁর মামলা প্রসঙ্গে সব ধোঁয়াশা স্পষ্ট করেন সেই প্রযোজক। এ বিষয়ে প্রকাশ্যে নায়কের দিকে আঙুল তুলেছেন রহমতের আইনজীবী মো.তাবারক হোসেন ভুইয়াঁ।

তিনি বলেন, “আমার মক্কেলের নামে শাকিব যে মানহানির মামলা করেছিলেন তা প্রত্যাহারের জন্য আমরা আইনি নোটিস পাঠিয়েছিলাম। বলা হয়েছিল আপনি আমার মক্কেলের অনুভূতিতে আঘাত করেছেন, আপনাকে তিন দিন সময় দেওয়া হল আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন।”

প্রযোজকের আইনজীবীর দাবি শাকিবের তরফ থেকে কোনও উত্তর আসেনি। উল্টে প্রযোজকের বিরুদ্ধে আরও এক মামলা করেন নায়ক। রহমতের আইনজীবী আরও বলেন, “শাকিব যে হেতু আমাদের কথা মানেননি, তাই আমরা দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলা করেছি। আমাদের মামলা গৃহীত হয়েছে এবং সেটার তদন্ত শুরু হবে শীঘ্রই।”

এই সব অভিযোগ মানতে নারাজ শাকিব। এর আগে একাধিক বার ওই প্রযোজকের সঙ্গে বৈঠকও করেছিলেন। পাশে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। ইদের আগে শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ। খুবই বিরক্ত তাঁর ভক্তরা।

Shakib Khan Bangladeshi Actor controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy