Advertisement
E-Paper

Nikhil Jain-Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিয়েই হয়নি! আদালত মেনে নিতেই নিখিলের প্রতিক্রিয়া ‘বাঁচলাম’

নিখিল বললেন, ‘‘নুসরতের জন্য গত দু’বছর ঠিক মতো জন্মদিন পালন করতে পারিনি। ২০১৯ সালে নুসরত হাসপাতালে ছিল। ২০২০ সালে যশকে নিয়ে সমস্যা হয়েছিল।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৮:৪১
নুসরতকে নিয়ে নিখিলের মন্তব্য

নুসরতকে নিয়ে নিখিলের মন্তব্য

অবশেষে খারিজ হল নিখিল জৈন এবং নুসরত জাহানের বিয়ে। মানসিক ভাবে অনেক আগেই, এ বার আইনের খাতায় কলমেও তাঁরা আর স্বামী-স্ত্রী নন। নিখিলের গলায় খুশির আমেজ। আনন্দবাজার অনলাইনকে নুসরত জাহানের প্রাক্তন স্বামী বললেন, ‘জন্মদিনের সেরা উপহার’।

নিখিলের কথায়, ‘‘আমি যে মামলা করেছিলাম, তাতে আমার জয় হয়েছে। জন্মদিনের দিন এই খবর পেয়ে খুব খুশি আমি। শুধু আমি না, আমার বাবাও খুব খুশি। মা হাঁপ ছেড়ে বেঁচেছেন।’’ নুসরতের প্রাক্তন জানালেন, এই জয়ের ফলে তাঁদের দু’জনের সমস্ত আইনি সম্পর্ক ছিন্ন হল।

নুসরত তাঁর এবং নিখিলের বিয়েকে আচমকাই ‘সহবাস’-এর তকমা দিয়েছিলেন, সেটিও আইনের চোখে ভুল প্রমাণিত হল। একইসঙ্গে নিখিলের মতে, নুসরত আর তাঁর কাছ থেকে খোরপোশ চাইতে পারবেন না। নিখিল বললেন, ‘‘নুসরতের জন্য গত দু’বছর ঠিক মতো জন্মদিন পালন করতে পারিনি। ২০১৯ সালে সে হাসপাতালে ছিল। আর ২০২০ সালে যশকে নিয়ে আমাদের মধ্যে বিবাদ হয়েছিল। ফলে জন্মদিন কী, সেটা বুঝতেই পারিনি।’’

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি, তৃণা সাহাও ব্যবসায়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নুসরতের প্রাক্তন তাঁর জন্মদিন উপলক্ষে বাড়িতে ‘ছোট একটি পার্টি’-র আয়োজন করেছিলেন মঙ্গলবার রাতে। ছিল একাধিক কেক, আলোর রোশনাই, রাজকীয় খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং নাচ গানের ব্যবস্থা। বুধবার রাতে ফের স্কুলের বন্ধুদের সঙ্গে নৈশভোজের পরিকল্পনা রয়েছে নিখিলের।

Nikhil Jain nusrat jahan Yash Dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy