Advertisement
E-Paper

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, মুখ খুললেন তাঁর সহ-অভিনেতা

টেলি অভিনেত্রী বৈশালী ঠক্কর আত্মহত্যা ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। এ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর সহ-অভিনেতা নিশান্ত সিংহ মলকানী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৪:১৭
এ বার বৈশালী মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন নিশান্ত সিংহ মলকানী।

এ বার বৈশালী মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন নিশান্ত সিংহ মলকানী।

দেখতে দেখতে ১০ দিন পার। টেলি অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ইনদওরের বাড়ি থেকে। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। এ বার বৈশালী মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন তাঁর সহ-অভিনেতা নিশান্ত সিংহ মলকানী। তিনি জানালেন অবসাদে ভুগছিলেন বৈশালী। এই অবসাদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য চাইছিলেন তিনি।

নিশান্ত বলেন, “মানসিক ভাবে ভেঙে পড়েছিল বৈশালী। মনোবিদের পরামর্শও নিচ্ছিল ও। বৈশালীর মৃত্যুতে অভিযুক্ত নায়িকার প্রেমিক রাহুল নবলানী সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেন নিশান্ত। তিনি জানান বৈশালীকে সম্পর্ক ভাঙতে দিচ্ছিলেন না।”

মৃত্যুর চার দিন আগেও বৈশালীর সঙ্গে কথা হয়েছিল নিশান্তের। অভিনেত্রীর সঙ্গে সেই শেষ বারের মতো কথা হচ্ছে তা ভাবতেও পারেননি তিনি। অভিনেতা বলেন,“সে দিন ওর সঙ্গে আমি মজাও করেছিলাম। বলেছিলাম এত রোগা হয়ে গেলে কী ভাবে। বৈশালী কথা দিয়েছিল ও খুব শিগগিরি মুম্বই ফিরবে বিয়ের আগে।”

প্রসঙ্গত, বুধবার রাহুলকে ইনদওর থেকে গ্রেফতার করা হয়। ইনদওরের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আগেই মামলা রুজু করা হয়েছিল। ওই অভিযোগ ওঠার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে বুধবার তাঁকে ইনদওর থেকে পাকড়াও করা হয়েছে। রাহুলের পাশাপাশি তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Vaishali Takkar Indian television actress Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy