Advertisement
E-Paper

‘এই গান আপত্তিকর ও শিক্ষার পরিপন্থী’, বড় সমস্যায় নোরা, উত্তরপ্রদেশে ফতোয়া জারি অভিনেত্রীর বিরুদ্ধে

একের পর এক বিতর্ক নোরার নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে। এ বার নোরার নামে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এক মুফতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৩৯
নোরা নয়া বিপাকে।

নোরা নয়া বিপাকে। ছবি: সংগৃহীত।

সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে আইটেম গানে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। নিষিদ্ধ করা হয়েছে এই গানটিকে। সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে গানটি। নোরা নিজেও ক্ষমা চেয়েছেন। এ বার নোরার নামে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এক মুফতি।

গানটির কথা নিয়ে তীব্র সমালোচনা করেছে আলিগড়ের এক ধর্মীয় সংস্থা। নোরার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে তারা। ধর্মীয় সংস্থাটি জানিয়েছে, ‘সরকে চুনর তেরি সরকে’ গানটিতে এমন বিষয়বস্তু রয়েছে, যা তাদের মতে আপত্তিকর এবং তাদের ধর্মীয় শিক্ষার পরিপন্থী।

সংস্থার প্রধান মুফতি মওলানা ইব্রাহিম হুসেইন এই ফতোয়াটি জারি করেন, যিনি গানটির দৃশ্য নিয়েও আপত্তি তুলেছেন। তিনি এক বিবৃতি দিয়ে বলেন, ‘‘এই ধরনের বিষয়বস্তু ‘হারাম’ এবং ‘গুনাহ-এ-কাবিরা’ (গুরুতর পাপ)। এই ধরনের উপাদানে অংশগ্রহণ বা এর প্রচার ধর্মীয় নীতির পরিপন্থী।’’

ফতোয়ার অর্থ হল ধর্মীয় আইন। ধর্মীয় আইনি বিশেষজ্ঞকে মুফতি বলা হয়। এই ফতোয়া নির্দিষ্ট বিষয়ে প্রদত্ত একটি অ-বাধ্যতামূলক আইনি মতামত। এটি রাষ্ট্রকর্তৃক আইনে বলবৎযোগ্য নয়।

Nora Fatehi Controversy Bollywood song Sanjay Dutt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy