Advertisement
E-Paper

ফিফা বিশ্বকাপের অনুষ্ঠানের দু’দিন আগে প্রেমে প্রতারিত হওয়ার স্মৃতিতে ভেঙে পড়লেন নোরা!

আগামী ২৯ নভেম্বর নোরার লাইভ অনুষ্ঠান রয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে। সেখানে কি স্বমহিমায় ধরা দেবেন নোরা? আশায় আশায় রয়েছেন অনুরাগীরা। তার মধ্যেই আর এক কাণ্ড!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৭:৩৬
বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী।

বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী। ফাইল চিত্র।

নাচের রিয়্যালিটি শো-এ তিনি জনপ্রিয় বিচারক। নাচের বিভঙ্গেও তিনি নজরকাড়া। কথা হচ্ছে নোরা ফতেহিকে নিয়ে। যিনি আপাতত ব্যস্ত ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফ্যান ফেস্টিভ্যালের প্রস্তুতিতে। রিহার্সালের ঝলক প্রকাশ্যে এসেছে। জোরদার মহড়া দিচ্ছেন নোরা। তবে এরই মধ্যে অভিনেত্রী চর্চায় এলেন অন্য এক কারণে।

সম্প্রচারিত রিয়্যালিটি শো-র এক পর্বে চোখের জল লুকোতে দেখা গিয়েছে নোরাকে। এক প্রতিযোগী তখন ‘বড়া পস্তাওগে’ গানে নাচছিলেন। সেই দেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন নোরা। কিন্তু কেন?

জানা যায়, এখানেই ব্যথা। কান্না হয়ে জমাট বেঁধে আছে অতীত, এই গানেই। যদিও ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনেন না নোরা। কিন্তু এই নাচ দেখে আর চুপ করে থাকতে পারেননি তারকা। বললেন, “আমার হৃদয় ছুঁয়ে গেল। অনেক আগের কথা মনে পড়ে গেল।”

কী ছিল সেই অতীত? অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। প্রেমে প্রতারিত হয়েছিলেন নোরা। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন তখন। বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী। পড়ে সেই বৃত্তান্ত চাপা পড়ে গিয়েছে তাঁর সক্রিয় কর্মজীবনে। তবে কিছু সুর কিছু স্মৃতি নিয়ে ফিরে ফিরে আসে। রিয়্যালিটি শো-র মঞ্চে তেমনই এক মুহূর্ত হঠাৎ ফিরে এসেছিল, সেই আবেগ গোপন করতে পারেননি নোরা।

নোরাকে শেষ বার দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক গড’-এ। আগামী দিনে ‘হান্ড্রেড পারসেন্ট’ ছবিতে জন আব্রাহাম, রিতেশ দেশমুখ এবং শেহনাজ গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Nora Fatehi Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy