Advertisement
E-Paper

Nushrratt Bharuccha: ভার্টিগো আক্রান্ত হয়ে শ্যুটিংয়ে অসুস্থ নুসরত, নেমে যায় রক্তচাপও

নুসরত অভিনীত বিখ্যাত ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’-র পরিচালক লভ রঞ্জনের সঙ্গেই নতুন ছবির শ্যুটিং করছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:২৫
নুসরত ভারুচা

নুসরত ভারুচা

শ্যুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচা। ভার্টিগোয় আক্রান্ত হয়ে পড়েন তিনি। ৬৫/৫৫-এ নেমে যায় রক্তচাপের মাত্রা।

নুসরত অভিনীত বিখ্যাত ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’-র পরিচালক লভ রঞ্জনের সঙ্গেই নতুন ছবির শ্যুটিং করছিলেন তিনি। টানা ২৩-২৪ দিন শ্যুটিং করার পর শুক্রবার তিনি সেটেই অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বই সংবাদমাধ্যমকে নুসরত নিজেই জানিয়েছেন, চিকিৎসক তাঁকে টানা ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন।

তাঁর রক্তচাপের মাত্রা নেমে ৬৫/৫৫ হয়ে গিয়েছিল। চিকিৎসক বলেছেন, ভার্টিগো আক্রান্ত হয়েছিলেন নুসরত। তিনি বলেন, ‘‘আমি হাঁটতে পারছিলাম না। হাসপাতালের উপরের তলায় নিয়ে যাওয়ার সময়ে আমাকে হুইলচেয়ারে বসিয়ে নেওয়া হয়।’’

Bollywood Nushrratt Bharuccha vertigo attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy