Advertisement
E-Paper

Nusrat Jahan: ঝুঁকি নিলেই গল্প তৈরি হয়, জলে ডুব দিয়ে বললেন নুসরত

তবে কি ‘সিঙ্গল মাদার’ হিসেবেই নুসরত তাঁর সন্তানের লালন পালন করবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৩:০৯
নুসরত জাহান

নুসরত জাহান

জলকেলিতে মত্ত হবু মা। ভেজা শরীরের ভিডিয়ো দিয়ে নুসরত জাহান জানালেন, ‘ঝুঁকি নিলেই গল্প তৈরি হয়’। কালো পোশাক ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে। নুসরতের চোখে কাজল, ভেজা চুল তাঁর পিঠ ছুঁয়েছে।

তা হলে কি নুসরত চান, তাঁর জীবন নিয়ে গল্প তৈরি হোক? তা অবশ্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে সম্পর্ক, গর্ভধারণ করা, নিখিলের সঙ্গে তাঁর বিয়েকে ‘সহবাস’ নাম দেওয়া, সাংসদের জীবনের এই সমস্ত ঘটনা গত কয়েক মাস ধরে খবরের শিরোনাম দখল করেছে। নুসরতের লেখা পড়ে প্রশ্ন জাগে, তাঁর জীবনের এই সিদ্ধান্তগুলিকে তিনি কি ‘ঝুঁকি’-র আখ্যা দিতে চাইছেন? তা হলে কি ‘সিঙ্গল মাদার’ হিসেবে তিনি তাঁর সন্তানের লালন পালন করবেন?

টলিউডের অভিনেত্রী নুসরত জাহানের নতুন ভিডিয়োতেও কটাক্ষের শেষ নেই। ফের নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আক্রমণে ব্যস্ত অধিকাংশ নেটাগরিক। ‘অবিশ্বাসী’, ‘অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছ তুমি। তাই গল্প তৈরি হয়ে গিয়েছে’, ইত্যাদি মন্তব্যে ভরা ভিডিয়োর মন্তব্য বাক্স। কিন্তু তৃণমূলের সাংসদ নিরুত্তাপ। তিনি আগেও জানিয়েছেন, তাঁর জীবন তিনি নিজের মতো করে কাটাতে চান। সমাজের চোখ রাঙানিতে তিনি ভয় পান না।

Pregnancy nusrat jahan single mother
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy