Advertisement
E-Paper

Nusrat Jahan: কেউ তোমাকে পরখ করতে, বাঁচাতে আসবে না, কার উদ্দেশে এ কথা বললেন নুসরত?

নিজের শর্তে বাঁচতে ভালবাসেন নুসরত। সহ-অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কের গুঞ্জন থেকে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ ভেঙে যাওয়া, তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৫
নুসরত জাহান।

নুসরত জাহান।

বিয়ে, সন্তান, নিখিল জৈন, যশ দাশগুপ্ত— ধীরে ধীরে মুখ খুলছেন নুসরত জাহান। নানা ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে নিজের কথাও বুঝিয়ে দেন তিনি। সোমবারও কি খানিক তেমনই করলেন?

ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন তিনি। সেখানে লেখা, ‘কেউ তোমাকে বাঁচাতে আসবে না, অনুমতি দিতে আসবে না। কেউ আসবে না তোমাকে বেছে নিতে বা পরখ করতে।’ কারও ভরসার প্রত্যাশী নুসরত? বোঝা গেল না।

এর পরেই নিজেকে ভালবাসার বার্তা দিয়েছেন নতুন মা, ‘এটা তোমারই কাজ।নিজেকে এত ভালবাসতে হবে যাতে দৃঢ় থেকে নিজের জন্য লড়াই করা যায়, নিজেকে তৈরি করা যায়।’

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

নিজের শর্তে বাঁচতে ভালবাসেন নুসরত। সহ-অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কের গুঞ্জন থেকে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ ভেঙে যাওয়া, তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। সব সমালোচনা, ঘাত-প্রতিঘাতের মাঝেই এক পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। সন্তানের বাবা হিসেবে সামনে এসেছে যশের নাম। বিতর্ক যেন পিছু ছাড়ে না নুসরতকে। তাই কি আরও একবার প্রছন্ন বার্তা দিয়ে নিজের মতো করে দৃঢ়তার কথা বুঝিয়ে দিলেন নুসরত?

nusrat jahan Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy