Advertisement
E-Paper

Nusrat Jahan: নেই মেকআপ, নেই প্রযুক্তির ছাপ, অন্তঃসত্ত্বা নুসরতের বর্তমান চেহারা প্রকাশ্যে

আড়াল থেকে বেরিয়ে এলেন নুসরত জাহান। নিজের ছোট ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২২:৫৩
নুসরত জাহান

নুসরত জাহান

মা হবেন নুসরত। আগাম মাতৃত্বের আভা তাঁর সাম্প্রতিককালের একাধিক ছবিতে প্রকাশ পেয়েছে। কিন্তু তাতে ছিল মেকআপ বা প্রযুক্তির আড়াল।

এ বারে আড়াল থেকে বেরিয়ে এলেন নুসরত জাহান। নিজের ছোট ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। লিখলেন, ‘নো ফিল্টার ডে’।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

মাতৃত্বের ন’মাসের আনন্দ সাংসদ-অভিনেত্রীর চোখে মুখে। হাসতে হাসতে মাঝে মাঝে চোখ বন্ধ করছেন, আবার খুলছেন। হালকা নীল রঙের পোশাক পরে রয়েছেন নুসরত। গাড়ির ভিতরে বসে রয়েছেন। হাতে ‘ভি’ (জয়ের চিহ্ন) চিহ্ন দেখাচ্ছেন।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

সেই ছবির পরেই আরও দু’টি ছবি দেখা যাচ্ছে নুসরতের স্টোরিতে। সাদা-কালো ছবিতে উজ্জ্বল তিনি। ছবিটি কোনও একটি ফোটোশ্যুটের। কিয়ারা সেন বলে এক জন সেই ছবিটি নিজের স্টোরিতে দিয়ে লিখেছেন, ‘জলদি আসছে।’ সেই দু’টি ছবিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। সম্পূর্ণ ভিন্ন আমেজের ছবি পর পর পোস্ট করেছেন অভিনেত্রী।

Tollywood Pregnancy nusrat jahan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy