Advertisement
E-Paper

Yash Dasgupta-Nusrat Jahan: নুসরতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ

বুধবার শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছেন যশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৫:৫১
‘যশরত’

‘যশরত’

এখনও হাসপাতালে ভর্তি হননি নুসরত। আছেন বাড়িতেই। ভর্তি হওয়ার খবর ভুয়ো বলে জানালেন তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। এ দিকে শোনা যাচ্ছে, বুধবারই রাত ১০টায় বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন সাংসদ-অভিনেত্রী। আগে জানা গিয়েছিল, বুধবার সকালেই তিনি ভর্তি হয়ে গিয়েছিলেন। কিন্তু সে খবর সঠিক নয়, এমনই জানালেন যশ।

বুধবার শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছেন যশ। সেই ছবিতে অভিনয় করছেন তিনি। সঙ্গে রয়েছেন এনা সাহা। সেখানেই নুসরতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।

নুসরত তাঁর চিকিৎসকের কাছে দাবি করেছিলেন সন্তান জন্মানোর সময়ে যশ যেন তাঁর পাশে থাকেন। তবে যশ কি নুসরতের সঙ্গে ওই সময়ে থাকবেন? সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলেননি।

মঙ্গলবার একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ‘যশরত’। যদিও এ বারেও নেটমাধ্যমে একসঙ্গে কোনও ছবি দেননি তাঁরা। যশ এবং নুসরত নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে এক রেস্তরাঁর ভিডিয়ো দিয়েছেন। সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা গিয়েছে। প্রায় একই সময়ে দু’জনের প্রোফাইলে সেই দু’টি ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যায়, একসঙ্গেই ছিলেন তাঁরা।

Yash Dasgupta nusrat jahan Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy